• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কৃষকদের আর্থিক সমস্যা নিয়ে জেলা শাসককে স্মারকলিপি দিল ভারতীয় কিষান সংঘ

Eidin by Eidin
November 10, 2022
in রাজ্যের খবর
কৃষকদের আর্থিক সমস্যা নিয়ে জেলা শাসককে স্মারকলিপি দিল ভারতীয় কিষান সংঘ
13
SHARES
185
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ নভেম্বর : কৃষকদের আর্থিক সমস্যা সম্পর্কে পূর্ব বর্ধমানের জেলাশাসককে অবগত করাতে উদ্যোগী হল আরএসএসের কৃষক সংগঠন ভারতীয় কিষান সংঘ । বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরের সামনে একটি পথসভা করে সংগঠনের নেতা ও কর্মীরা । পথসভা শেষে সংগঠনের প্রদেশের কোষাধ্যক্ষ পঙ্কজ কুমার বন্ধু, পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য সুজিত কাপাশীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১০ দফা দাবি সম্বলিত একটি দাবিপত্র জেলাশাসকের দপ্তরে জমা দেয় ।
আরএসএসের দাবি,কোনো কৃষককে যেন সরকার ঘোষিত এমএসপি (মিনিমাম সাপোর্ট প্রাইস)-এর কম দামে ধান বিক্রি করে বাধ্য না হতে হয় । ধান ক্রয় কেন্দ্র গুলি গ্রাম থেকে ১ কিমির মধ্যে হতে হবে । অনলাইনে মাধ্যমে কৃষকদের নাম নথিভুক্ত করার ব্যাবস্থা করতে হবে । ধানের গুণাগুণ বিচারের নামে কেজি পিছু অযথা ৬ থেকে ১০ টাকা বাদ দেওয়া চলবে না । ধানের টাটা সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করতে হবে । খরার কারনে যে সমস্ত কৃষক ক্ষতির সম্মুখিন হয়েছেন তাদের ফসল বিমার টাকা অবিলম্বে দেওয়ার ব্যাবস্থা করতে হবে । যে সমস্ত কৃষক ফসল বীমা করতে পারেননি, তাঁদেরও ক্ষতিপূরণের ব্যাবস্থা করতে হবে । রবি মরশুমের জন্য বিনামূল্যে সরিষা,তৈলবীজ ও সার দেওয়ার ব্যাবস্থা করতে হবে । জৈবিক কৃষির জন্য পঞ্চায়েত স্তর থেকে প্রশিক্ষণের ব্যাবস্থা করতে হবে এবং কৃষকরা যাতে নিজেরাই জৈবিক সার ও কীটনাশক উৎপাদন করতে পারে তার জন্য যন্ত্রপাতি ও বিনা সুদে ঋণের ব্যাবস্থা করতে হবে । এছাড়া জৈবিক ফসল বিক্রির ব্যবস্থা,পাটের সহায়ক মূল্য কুইন্টাল পিছু ৭০০০ টাকা,ধানের সহায়কমূল্য কুইন্টাল পিছু ১৫০০ টাকা এবং বিনা সুদে কৃষকদের কৃষি ঋণের ব্যবস্থা করার দাবি জানায় ভারতীয় কিষান সংঘ ।
পঙ্কজ কুমার বন্ধু বলেন,’এদিন ব্যস্ততার কারনে জেলা শাসক ছিলেন না । তাই আমাদের দাবিপত্র অতিরিক্ত জেলাশাসক( শিক্ষা)-এর হাতে তুলে দিয়ে এসেছি । উনি আমাদের দাবীদাওয়া খুবই আগ্রহের সাথে শোনেন । কিছু সমস্যার কথা নোট করে রাখেন । পাশাপাশি আগামীদিনে ভারতীয় কিষান সংঘের যে কোন সমস্যা শোনার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন ।’।

Previous Post

যুদ্ধের নবম মাস পর্যন্ত ১ লাখ রুশ সেনা নিহত : দাবি ইউক্রেনের, অস্ত্র জোগাতে নাভিশ্বাস অবস্থা আমেরিকার

Next Post

হুগলীর তিন দাগী দুস্কৃতি গ্রেপ্তার, উদ্ধার বেশ কয়েক লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম

Next Post
হুগলীর তিন দাগী দুস্কৃতি গ্রেপ্তার, উদ্ধার বেশ কয়েক লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম

হুগলীর তিন দাগী দুস্কৃতি গ্রেপ্তার, উদ্ধার বেশ কয়েক লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম

No Result
View All Result

Recent Posts

  • পায়ের চোটের কারণে প্রথম দুই সপ্তাহের ম্যাচ থেকে ছিটকে গেলেন ধোনি 
  • দেশে ফের লকডাউন হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী ; মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে “টিম ইন্ডিয়া চেতনায় কাজ করার বার্তা দিলেন 
  • শপথ নিয়েই বামপন্থী প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করল নেপালের “জেন জি” সরকার ; চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা 
  • বিজেপির মিছিলে হামলার ঘটনায় বাসন্তী থানার আইসিকে বরখাস্ত করল নির্বাচন কমিশন 
  • গীতা ধ্যানম : হৃদয় ও মনকে দিব্য জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত করে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.