• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটে দশম শ্রেনীর ছাত্রীর বিয়ে আটকালো প্রশাসন

Eidin by Eidin
February 11, 2021
in রাজ্যের খবর
মঙ্গলকোটে দশম শ্রেনীর ছাত্রীর বিয়ে আটকালো প্রশাসন
26
SHARES
370
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

আমিরুল ইসলাম,মঙ্গলকোট,০৩ ফেব্রুয়ারী : রাত পোহালেই বিয়ে । তার আগে খবর পেয়ে এক দশম শ্রেনীর ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে আটকে দিল প্রশাসন । ছাত্রীর বাবাকে দিয়ে সই করিয়ে নেওয়া হল ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে না দেওয়ার অঙ্গীকারপত্রে । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পালিশগ্রামের ।
মঙ্গলকোটের পালিশ গ্রামের পশ্চিম পাড়ায় বাড়ি ওই কিশোরীর। সে পালিশগ্রাম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করে । ভাতার থানার সন্তোষপুর গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করে কিশোরীর বাবা-মা । বৃহস্পতিবার রাতে ছিল বিয়ের অনুষ্ঠান । বিয়ের আয়োজন প্রায় সম্পুর্ন । আত্মীয়স্বজনরা অনেকেই চলে এসেছিল । বাড়িতে উৎসবের পরিবেশ । এদিকে এই খবর চলে যায় মঙ্গলকোট ব্লক প্রশাসনের কাছে । তারপর বুধবার সন্ধ্যা নাগাদ মঙ্গলকোট ব্লক প্রশাসন ও থানার প্রতিনিধিরা কিশোরীর বাড়িতে পৌঁছে যায় । তাঁরা মেয়েটির বাবা-মাকে বোঝান । শেষে নাবালিকা অবস্থায় মেয়ের বিয়ে না দেওয়ার অঙ্গীকারপত্রে সই করেন কিশোরীর বাবা । কিশোরী জানিয়েছে,সে পড়াশোনা চালিয়ে যেতে চায় ।।

Previous Post

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর অন্য মহিলাকে বিয়ে ! প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ স্বামী পরিত্যক্তা মহিলার

Next Post

প্রতারনার শিকার গুসকরার সাইবার কাফের মালিক

Next Post
প্রতারনার শিকার গুসকরার সাইবার কাফের মালিক

প্রতারনার শিকার গুসকরার সাইবার কাফের মালিক

No Result
View All Result

Recent Posts

  • ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 
  • ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?
  • প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 
  • অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 
  • লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.