• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মন্তেশ্বর, আহত ২০, আশঙ্কাজনক এক

Eidin by Eidin
October 5, 2022
in রাজ্যের খবর
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মন্তেশ্বর, আহত ২০, আশঙ্কাজনক এক
মোটরসাইকেলে ভাঙচুর । আহত তৃণমূলকর্মী । মন্তেশ্বর ।
14
SHARES
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৫ অক্টোবর : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকা । সংঘর্ষের জেরে আহত হয়েছে প্রায় ২০ জন তৃণমূল কর্মী । মন্তেশ্বর থানার কুসুমগ্রামের বাসিন্দা হবু খান নামে এক তৃণমূল কর্মীর মাথায় গুরুতর চোট লেগেছে । তাঁকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে খবর,মঙ্গলবার জামনা অঞ্চলের দেওয়ানিয়া গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তৃণমূলের মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল হক শেখের । বেশ কয়েকজন দলীয় কর্মীদের নিয়ে তিনি বাইকে করে দেওয়ানিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন । কিন্তু ব্লক সভাপতির অনুগামীরা বামুনিয়া বাজারের দেওয়ানের মোড়ের কাছে আসতেই তৃণমূলের অন্য গোষ্ঠীর ৫০-৬০ জন লোকজন লাঠিসোঁটা,রড নিয়ে চড়াও হয়ে তাদের বেদম মারধর করে বলে অভিযোগ । ভাঙচুর চালানো হয় মোটরসাইকেলও । আহত হয় ব্লক সভাপতি গোষ্ঠীর প্রায় ২০ জন । তার মধ্যে পেশায় শব্জি বিক্রেতা হবু খানের মাথা ফেটে যায় । তাঁর অবস্থা আশঙ্কাজনক । যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।।

Previous Post

চলতি বছরে বাংলাদেশের দলের চেয়েও বেশি ছক্কা মেরেছেন ভারতের সূর্যকুমার যাদব

Next Post

পূজোর দিনগুলিতে সাপ ও বন্যপ্রাণী নিয়ে সচেতনতামূলক প্রচার করলেন দত্তপুকুরের ছাত্রী

Next Post
পূজোর দিনগুলিতে সাপ ও বন্যপ্রাণী নিয়ে সচেতনতামূলক প্রচার করলেন দত্তপুকুরের ছাত্রী

পূজোর দিনগুলিতে সাপ ও বন্যপ্রাণী নিয়ে সচেতনতামূলক প্রচার করলেন দত্তপুকুরের ছাত্রী

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.