• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আসামের ধুবরি জেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ ৭

Eidin by Eidin
September 29, 2022
in দেশ
আসামের ধুবরি জেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ ৭
দূর্ঘটনার মুহুর্তে নৌকাটি ।
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ধুবরি(আসাম),২৯ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সকালে আসামের ধুবরি জেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে । স্কুল পড়ুয়া, শিক্ষক ও সরকারী কর্মী মিলে অন্তত ৫০ জন যাত্রী ছিল ওই নৌকাটিতে ৷ বেশ কিছু যাত্রী নিজেরাই সাঁতরে পাড়ে উঠে পড়েন । কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অন্তত ৬-৭ জন নিখোঁজ আছে ৷ নিখোঁজদের মধ্যে ধুবরীর সার্কেল অফিসারও রয়েছেন বলে জানা গেছে ।

Disturbing visuals. That terrible moment when the ill-fated boat capsized in Dhubri of Assam. The boat was carrying several students, teachers and several government officials now missing pic.twitter.com/cE1tZHOLTv

— Nandan Pratim Sharma Bordoloi (@NANDANPRATIM) September 29, 2022


জানা গেছে,ব্রহ্মপুত্র নদের উপর ধুবরি-ফুলবাড়ি সেতু নির্মানের কাজ চলছে । এদিন সকালে ওই যাত্রীবাহী নৌকাটি সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় একটি পিলারে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনার পর অন্তত ৫ জন সাঁতরে নদী পার হয়ে তীরে পৌঁছাতে পারে । আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) প্রধান নির্বাহী কর্মকর্তা জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠি জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। বহু মানুষকে রক্ষা করা হয়েছে ।
অন্যদিকে,রবিবার মহালয়ার দিন বাংলাদেশের পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এযাবৎ ৬০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে । নিহতদের মধ্যে ২৫ জন মহিলা ও ১৩ জন শিশু রয়েছে। তীর্থ যাত্রী বোঝাই ওই নৌকাটি বোদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল । কিন্তু অতিরিক্ত যাত্রী তোলার কারনে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায় । দূর্ঘটনার পর প্রশাসনিক গাফেলতি নিয়ে প্রশ্ন উঠছে ।।

Previous Post

মহা চতুর্থীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর শেষ প্রস্তুতি চলছে জোরকদমে

Next Post

সম্পত্তি নষ্টের অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ৫.২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কেরালা হাইকোর্ট

Next Post
সম্পত্তি নষ্টের অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ৫.২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কেরালা হাইকোর্ট

সম্পত্তি নষ্টের অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ৫.২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কেরালা হাইকোর্ট

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.