• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের নিখোঁজ কিশোরীকে ঘাটাল থেকে উদ্ধার করল পুলিশ

Eidin by Eidin
September 29, 2022
in রাজ্যের খবর
ভাতারের নিখোঁজ কিশোরীকে ঘাটাল থেকে উদ্ধার করল পুলিশ
উদ্ধার হওয়া কিশোরী ।
13
SHARES
187
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ সেপ্টেম্বর : ব্যাঙ্কের কাজের নাম করে বাড়ি থেকে বেড়িয়ে দিন তিনেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেন্ডা গ্রামের বছর সতেরোর এক কিশোরী । শেষ পর্যন্ত ওই কিশোরীকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা এলাকা থেকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ । কিশোরীর পরিবারের অভিযোগ, ঘাটাল থানার পুরানোবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ মইনুর আলি নামে এক যুবকের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল তাঁদের মেয়ের । ওই যুবক মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল । নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,সম্প্রতি কিশোরীর মা ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান, তাঁর মেয়ে গত ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা নাগাদ ব্যাঙ্কে কাজ সারতে ভাতার বাজারে এসেছিল । তারপর সে আর বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করেও তাঁরা তাঁদের মেয়ের সন্ধান পাননি । পরে তাঁরা জানতে পারেন ঘাটাল থানার পুরানোবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ মইনুর আলি নামে এক যুবকের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল তাঁর মেয়ের । ওই ছেলেটিই তাঁর মেয়েকে ফুসলিয়া নিয়ে পালিয়েছে ।
ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানান, অভিযোগ পেতেই মেয়েটিকে উদ্ধারের জন্য এএসআই কাজী মনোয়ার হোসেন (Manowar Hossain),এএসআই খোদা বক্স সেখ (Khoda Box Sekh),পুলিশকর্মী দেহিপদ মালিক ও শ্রাবণী কোনার (Shrabani Konar) সহ চারজনের একটি দল গঠন করা হয় । তাঁরা ঘাটালে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করেছে । মেয়েটিকে সিজেএম আদালতে তুলে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
এদিকে নিখোঁজ হওয়ার ৩ দিনের মাথায় মেয়েটি উদ্ধার হওয়ায় হওয়ায় ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের লোকজন । পাশাপাশি অভিযুক্ত যুবকের আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ।।

Previous Post

উধমপুরে দাঁড়িয়ে থাকা বাসে বিস্ফোরণ ঘটালো সন্ত্রাসবাদীরা

Next Post

মহা চতুর্থীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর শেষ প্রস্তুতি চলছে জোরকদমে

Next Post
মহা চতুর্থীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর শেষ প্রস্তুতি চলছে জোরকদমে

মহা চতুর্থীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর শেষ প্রস্তুতি চলছে জোরকদমে

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.