• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

খরিদ্দারদের সাথে যৌনতায় রাজি না হওয়ায় রিসেপশনিস্টকে খাদে ফেলে খুন, হরিদ্বারে গ্রেফতার বিজেপি নেতার ছেলেসহ ৩

Eidin by Eidin
September 24, 2022
in দেশ
খরিদ্দারদের সাথে যৌনতায় রাজি না হওয়ায় রিসেপশনিস্টকে খাদে ফেলে খুন, হরিদ্বারে গ্রেফতার বিজেপি নেতার ছেলেসহ ৩
নিহত অঙ্কিতা ভান্ডারী । মূল অভিযুক্ত পুলকিত আর্য ।
9
SHARES
122
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হরিদ্বার,২৪ সেপ্টেম্বর : হোটেলে আগত খরিদ্দারদের সাথে যৌনতায় রাজি না হওয়ায় ১৯ বছরের রিসেপশনিস্টকে খাদে ফেলে খুনের অভিযোগে গ্রেফতার হল এক বিজেপি নেতার ছেলে । গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের দুই সহযোগীকেও । ঘটনায় মূল অভিযুক্ত হল উত্তরাখণ্ডের ঋষিকেশের বনন্তরা রিসোর্ট (Vanantara Resort) নামে ওই হোটেলের মালিক পুলকিত আর্য । সে হরিদ্বারের বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে । এদিকে ঘটনার খবর চাওড় হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের গাড়ি থামিয়ে অভিযুক্তকে বেধড়ক মারধর করে । থানাতেও হামলা চালানো হয় । শুক্রবার গভীর রাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রিসোর্টটি । ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । তিনি বলেছেন,’অপরাধী যেই হোক না কেন তাকে কঠোর সাজা দেওয়া হবে ।’
জানা গেছে,নির্মমভাবে খুন হওয়া ওই তরুনীর নাম অঙ্কিতা ভান্ডারী (Ankita Bhandari) । তিনি পৌরির শ্রীকোটের এক হতদরিদ্র পরিবারের মেয়ে । পারিবারিক অভাবের কারনে গত ১১ সেপ্টেম্বর পুলকিত আর্যের বনন্তরা রিসোর্টে রিসেপশনিস্টের কাজে যোগ দিয়েছিলেন । কিন্তু মাত্র ১৪ দিন কাজ করেই ক্লান্ত হয়ে পড়েছিলেন অঙ্কিতা । তাই হরিদ্বার ও ঋষিকেশের মধ্যেই একটা চাকরি খুঁজছিলেন তিনি । পরিচিতদের অনেককে চাকরি দেখে দেওয়ার জন্যও তিনি অনুরোধ করেছিলেন । কিন্তু গত ১৮ সেপ্টেম্বর হোটেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান অঙ্কিতা । পরের দিন রিসোর্ট অপারেটর পুলকিত আর্য রাজস্ব পুলিশের কাছে একটি নিখোঁজ ডাইরি করেন । শেষে শনিবার সকালে চিলা খাদ থেকে অঙ্কিতার নিথর দেহ উদ্ধার করে পুলিশ ।
পৌরীর এএসপি শেখরচন্দ্র সুয়াল জানিয়েছেন, হোটেল মালিক অঙ্কিতা ভান্ডারীকে খরিদ্দারদের সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতেন । কিন্তু প্রত্যাখ্যান করায় হোটেল মালিক এবং অন্যান্য অভিযুক্তদের সাথে অঙ্কিতার তর্কাতর্কি হয়। তারপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যাতেও তারা অঙ্কিতার উপর ফের চাপ সৃষ্টি করলে দু’পক্ষের মধ্যে এনিয়ে একপ্রস্থ বচসাও হয়েছিল । এরপর হোটেলের মালিক পুলকিত আর্য, সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্তা এবং ম্যানেজার সৌরভ ভাস্কর ক্ষুব্ধ অঙ্কিতাকে রাজি করাতে তাঁকে ঋষিকেশে নিয়ে আসেন । তিন জন তিনটি মোটরবাইকে এসেছিল । একটিতে ছিলেন অঙ্কিতা । ফেরার পথে চিলা শক্তি খালের পাড়ে বসে তিনজনই একসঙ্গে মদ পান করে । তারপর অঙ্কিতা ভান্ডারীকে খালে ঠেলে দেয় ওই তিনজন ।
পুলিশ জানতে পেরেছে,পুলিশের হাত থেকে বাঁচতে তিনজন মিলে পরিকল্পনা করে অঙ্কিতা নিখোঁজ হয়ে যাওয়ার গল্প ফাঁদে । অঙ্কিতাকে খুনের পর প্রথমে তিনজনই রিসোর্টে পৌঁছোয় । রিসোর্টের কর্মীদের রুমে অঙ্কিতার উপস্থিতির কথা জানায় তারা । বাবুর্চিকে ৪ জনের জন্য খাবার রান্না করতে বলে। পুলকিত নিজেই খাবার নিয়ে যায় অঙ্কিতার ঘরে । তারপর সে অঙ্কিতা নিখোঁজ হয়ে যাওয়ার ভান করে । পরের দিন রাজস্ব থানায় একটি নিখোঁজ ডাইরি করে পুলকিত । পুলিশ ধৃতদের জেরা করে জানতে পারে,হোটেলে চলা অসামাজিক কাজকর্ম ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন অঙ্কিতা । আর সেই আক্রোশেই হোটেল মালিক তাঁকে খুন করার পরিকল্পনা করেছিল । ধৃতদের ফাঁসির দাবি করেছে এলাকার বাসিন্দারা ।।

Previous Post

তালিবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের তুমুল সংঘর্ষে প্রচুর হতাহতের আশঙ্কা

Next Post

জীবিত ভেবে দেড় বছর ধরে মৃতদেহ আগলে রেখেছিল পরিবার

Next Post
জীবিত ভেবে দেড় বছর ধরে মৃতদেহ আগলে রেখেছিল পরিবার

জীবিত ভেবে দেড় বছর ধরে মৃতদেহ আগলে রেখেছিল পরিবার

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.