• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঘরোয়া পরিবেশে থাকার টোপ দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নার্সকে ধর্ষন ! গ্রেফতার কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মী

Eidin by Eidin
January 28, 2021
in রাজ্যের খবর
ঘরোয়া পরিবেশে থাকার টোপ দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নার্সকে ধর্ষন !  গ্রেফতার কাটোয়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মী
আদালতের পথে ধৃত সুমন্ত মুখোপাধ্যায় । কাটোয়া । বৃহস্পতিবার ।
13
SHARES
181
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২৮ জানুয়ারী : ঘরোয়া পরিবেশে থাকার টোপ দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এক নার্সকে লাগাতার ধর্ষণের অভিযোগে কাটোয়া মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুমন্ত মুখোপাধ্যায় । বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়।
কাটোয়া শহরের আতুহাট পাড়া এলাকায় বাড়ি অভিযুক্ত সুমন্ত মুখোপাধ্যায়ের । বুধবার তাঁর বিরুদ্ধে কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কাটোয়া হাসপাতালের ওই নার্স । তিনি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,২০২০ সালের জুন মাস নাগাদ সুমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব হয় । সেই সময় তিনি নার্সদের আবাসনেই থাকতেন । পরে সুমন্ত মুখোপাধ্যায় তাঁর বাড়িতে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘরোয়া পরিবেশে থাকার প্রস্তাব দেন । তাঁর কথায় বিশ্বাস করে গত বছর ৩০ নভেম্বর তিনি নার্স আবাসন ছেড়ে ওই ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসাবে উঠে যান । কিন্তু তিনি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখেন তাঁর পরিবারের আর কেউ নেই । এনিয়ে জানতে চাইলে তখন সুমন্ত জানায় তার স্ত্রী ও ছেলে আত্মীয়বাড়িতে গেছে । তারপর ওই দিন রাতেই সুমন্ত তাঁকে মদ্যপান করিয়ে ধর্ষন করে । তারপর ধর্ষণের ভিডিও মোবাইল ক্যামেরায় তুলে রেখে স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া ও সোসাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে সুমন্ত তাঁকে লাগাতার ধর্ষন করে বলে অভিযোগ ওই নার্সের ।
শেষে ওই নার্স এনিয়ে থানায় অভিযোগ জানালে সুমন্ত মুখোপাধ্যায় নামে কাটোয়া হাসপাতালের ব্লাডব্যাঙ্কের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ । এদিন তাকে আদালতে তোলা হয় । পাশাপাশি গোপন জবানবন্দি নেওয়া হয় নির্যাতিতা মহিলার ।।

Previous Post

রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত হলেন কালনা অগ্নিনির্বাপক কেন্দ্রের অফিসার ইনচার্জ

Next Post

কালনায় বেসুরো তৃণমূলের উপপ্রধানের পদত্যাগ

Next Post
কালনায় বেসুরো তৃণমূলের উপপ্রধানের পদত্যাগ

কালনায় বেসুরো তৃণমূলের উপপ্রধানের পদত্যাগ

No Result
View All Result

Recent Posts

  • জিহাদিদের উৎপাতে বাড়ি বিক্রির পোস্টার সাঁটালো আগ্রার ভগবান নগরের ৪০টি হিন্দু পরিবার 
  • সংপূর্ণ বিশ্বরত্নম্ : “সারে জহা সে অচ্ছা”র সংস্কৃত অনুবাদ
  • এমআরআই মেশিনের ভেতরে যৌনমিলন, চিরতরে বদলে দিয়েছিল চিকিৎসা বিজ্ঞানকে 
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সেমি ফাইনালে ভারতের দুর্দান্ত জয়, ৬ ফেব্রুয়ারী ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে স্কুল পরিদর্শকে পিটিয়ে সাসপেন্ড প্রধান শিক্ষক সহ ৮ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.