• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে বধুর নলি কেটে পালালো প্রতিবেশী প্রৌঢ় , অভিযোগের পর গ্রেফতার

Eidin by Eidin
September 4, 2022
in রাজ্যের খবর
ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে বধুর নলি কেটে পালালো প্রতিবেশী প্রৌঢ় , অভিযোগের পর গ্রেফতার
হাসপাতালে চিকিৎসাধীন বধু । অভিযুক্ত প্রৌঢ় । বাঁকুড়া ।
7
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৪ আগস্ট : গভীর রাতে চুপিসারে ঘরে ঢুকে একাকী বধুকে ধর্ষণের চেষ্টা করেছিল প্রতিবেশী প্রৌঢ় । কিন্তু বাধা পেয়ে বধুর গলার নলি কেটে দিয়ে সে পালিয়ে যায় । যদিও বধুকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করায় তিনি প্রাণে বেঁচে যান । পরে বধুর শ্বশুরবাড়ির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ঝুড়ু সাঁতরা । রবিবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । এদিনই তাকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,ঝুড়ু সাঁতরার বাড়ির পাশেই শ্বশুরবাড়ি বছর পঁচিশের ওই গৃহবধুর । শনিবার তাঁর স্বামী বাড়িতে ছিলেন না । রাতে যথারীতি খাওয়াদাওয়া সেরে তিনি নিজের ঘরে ঘুমতে চলে যান । তীব্র গরমের কারনে ঘরের দরজা জানালা খোলাই ছিল । আর সেই সুযোগে রাত্রি প্রায় ১ টা নাগাদ ঝুড়ু বধুর ঘরে ঢুকে পড়ে । সে বধুকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । এদিকে বধুর ঘুম ভেঙে যাওয়ায় তিনি সর্ব শক্তি প্রয়োগ করে ঝুড়ুকে বাধা দেন । আর এরপরেই ঝুড়ু তার সঙ্গে করে আনা একটি ছুরি দিয়ে বধুর গলার নলি কেটে দিয়ে পালিয়ে যায় ।
জানা গেছে,এদিকে বধুর ডাকাডাকিতে পরিবারের বাকি লোকজনের ঘুম ভেঙে যায় । গুরুতর জখম অবস্থায় তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর গলায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে । এদিন নির্যাতিতার পরিবারের দায়ের করা এফআইআরের ভিত্তিতে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ ।।

Previous Post

“রোহিঙ্গার বোঝা হয়ে দাঁড়িয়েছে” : শেখ হাসিনা,”আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে”- সাফ জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

Next Post

গরু পাচার-শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে শোড়গোলের মাঝেই পঞ্চায়েত ভবনের পুরনো সামগ্রী বিক্রির অভিযোগ রতুয়ায়

Next Post
গরু পাচার-শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে শোড়গোলের মাঝেই পঞ্চায়েত ভবনের পুরনো সামগ্রী বিক্রির অভিযোগ রতুয়ায়

গরু পাচার-শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে শোড়গোলের মাঝেই পঞ্চায়েত ভবনের পুরনো সামগ্রী বিক্রির অভিযোগ রতুয়ায়

No Result
View All Result

Recent Posts

  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.