• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

খুনের হুমকি দিয়ে নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ, মায়ের অভিযোগে গ্রেপ্তার সৎ বাবা

Eidin by Eidin
August 29, 2022
in রাজ্যের খবর
খুনের হুমকি দিয়ে নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ, মায়ের অভিযোগে গ্রেপ্তার সৎ বাবা
আদালতের পথে ধর্ষক বাবা । কালনা । সোমবার ।
6
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ আগষ্ট : নিকৃষ্টতম ঘটনা বললেও কম হবে । খুন করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করতো সৎ বাবা। তবে অবশ্য তিনি পার পাননি।পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ নাবালিকার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম জয়দেব দাস । তাঁর বাড়ি মুর্শিদাবাদের ভরতপর থানা এলাকায়। ধর্ষণ ও পকসো অ্যাক্টে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।অভিযুক্ত জয়দেব দাসের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন নাবালিকার পরিজন ও কালনাবাসী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বছর পনের বয়সী নির্যাতিতার বাড়ি কালনার বাগনাপাড়া এলাকায়।মায়ের অনুপস্থিতিতে খুনের হুমকি দিয়ে ওই নাবালিকাকে লাগাতার তাঁর সৎ বাবা জয়দেব দাস দিনের পর দিন ধর্ষণ করতো।এমনকি এই ঘটনার কথা কাউকে না জানানোর জন্যেও জয়দেব
ওই নাবালিকাকে হুমকি দিত বলে অভিযোগ । সৎ বাবার যৌন নির্যাতন আর সহ্য করতে না পেরে নাবালিকা শুক্রবার তাঁর পরিজনদের ঘটনার কথা জানায় । এরপরেই নাবালিকার পরিবার কালনা থানায় অভিযোগ দায়ের করে । তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত জয়দেবকে গ্রেপ্তার করে ।
এলাকাবাসী জানিয়েছে,অভিযুক্ত জয়দেবের নিজের বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকায় । সে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করে । বাড়িতে তাঁর আগের পক্ষের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে । নাবালিকার মাও কলকাতার বড়বাজারে মাঝে মধ্যেই কাজে যায় । তিনবছর আগে নাবালিকার মায়ের জয়দেবের সম্পর্ক তৈরি হয় । সম্পর্কের গভীরতা বাড়তে নাবালিকার মাকে বিয়ের প্রস্তাব দেয় জয়দেব।এর পরেই প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে নাবালিকার মা ফের জয়দেবকে বিয়ে করেন ।তারপর থেকে ছয়মাস হল কালনার বাগনাপাড়ায় একটি ঘরভাড়া নিয়ে নাবালিকা, নাবালিকার মা ও সৎ বাবা থাকছিলেন।বিভিন্ন কাজে নাবালিকার মা বাড়ি থেকে বাইরে গেলেই নাবালিকা তাঁর সৎ বাবার যৌন লালসার শিকার হত। প্রায় তিনমাস ধরে চলা এই ঘটনাকে চাপা দিতে সৎবাবা তার মেয়েকে প্রাণে মারার হুমকি দিত।সেই ভয়ে সিঁটিয়ে থাকতো নাবালিকা। শুক্রবার নাবালিকার মা ঘটনার কথা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন ।।

Previous Post

অঙ্কিতার খুনির মুখে হাঁসি দেখে ক্ষোভে ফুঁসছে মানুষ, ফার্স্ট ট্রাক কোর্টেই ফাঁসির সাজা ঘোষণার দাবি উঠছে

Next Post

“খেলা হবে”- কাটোয়া হাসপাতালের সুপারকে হোয়াটসআ্যাপে হুমকি ঠিকাদারের

Next Post
“খেলা হবে”- কাটোয়া হাসপাতালের সুপারকে হোয়াটসআ্যাপে হুমকি ঠিকাদারের

"খেলা হবে"- কাটোয়া হাসপাতালের সুপারকে হোয়াটসআ্যাপে হুমকি ঠিকাদারের

No Result
View All Result

Recent Posts

  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.