• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গরু পাচার মামলায় তোলপাড়ের মাঝেই বাঁকুড়ার গ্রামে একাধিক গোয়াল থেকে চুরি গেল গরু

Eidin by Eidin
August 25, 2022
in রাজ্যের খবর
গরু পাচার মামলায় তোলপাড়ের মাঝেই বাঁকুড়ার গ্রামে একাধিক গোয়াল থেকে চুরি গেল গরু
জনৈক কৃষকের গোয়ালের সামনে স্থানীয় গ্রামবাসীরা । কোতুলপুর।
5
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ আগস্ট : গরু পাচার মামলা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে । এই মামলায় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে । এহেন পরিস্থিতির মাঝে গোয়াল থেকে গরু চুরি যাওয়ার ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার খিরি গ্রামে । রাতের অন্ধকারে একের পর এক গ্রামবাসীর গোয়ালে দুষ্কৃতীদল হানা দিয়ে গরু খুলে নিয়ে পালাচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা । তাঁদের দাবি,বর্তমানে গরু পাচার মামলায় সরগরম রাজ্য । দেশের ভিতরে ও বাংলাদেশ সীমান্তে রয়েছে কড়া নজরদারি । ফলে ব্যবসা এক প্রকার বন্ধ । তাই পাচারকারীরা এবার গৃহস্থের গোয়াল থেকে গরু চুরি করতে শুরু করেছে । তবে খিরি গ্রামে গরু চুরির ঘটনার সঙ্গে গরু পাচারকারীদের কোনো হাত আছে কিনা তা স্পষ্ট নয় পুলিশের কাছে । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।
বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দাদের সিংহভাগ কৃষিজীবি । পাশাপাশি অধিকাংশ গ্রামবাসী গবাদি পশু পালনও করেন । বিশেষ করে গাভী প্রতিপালন করে সংসারের সাশ্রয়ের জন্য দুধ বিক্রি করার দিকে ঝোঁক রয়েছে গ্রামবাসীদের মধ্যে । ফলে এক একজন কৃষকের গোয়ালে রয়েছে একাধিক গাভী । এর বাইরে চাষের কাজের জন্যও অনেক কৃষক বলদ প্রতিপালনও করেন ।
জানা গেছে,বুধবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ দুস্কৃতিরা একের পর এক গোয়ালে হানা দিয়ে আটটি গরু খুলে নিয়ে যায় । গ্রামের অদূরে দাঁড়িয়ে থাকা গাড়িতে সেই গরু তুলে অন্যত্র নিয়ে চলে যায় দুষ্কৃতীরা । কিন্তু তাড়াহুড়ায় একটি গরুকে তারা গাড়িতে তুলতে ভুলে যায় । এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গোয়ালে গরুগুলিকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে । তখনই গ্রামের অদূরে একটি ফাঁকা জায়গায় ওই গরুটি তাদের নজরে পড়ে । গ্রামবাসী ছায়া ঘোষ,বিকাশ ঘোষ,সুকুমার ঘোষরা বলেন,’আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল । মাটি ভিজে থাকায় ওই জায়গায় গাড়ির চাকার দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল । দাগ দেখে মনে হচ্ছে পিক আপ ভ্যান জাতীয় কোনো গাড়িতে তুলে গরুগুলিকে নিয়ে যাওয়া হয়েছে ।’ গ্রামের ভিতর থেকে এভাবে গরু চুরি হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে কোতুলপুর থানার পুলিশ । তবে এদিন রাত পর্যন্ত পুলিশ গরু চুরির কোনো কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।।

Previous Post

বাইক সহ বাসের চাকার নিচে পড়ে মৃত্যু বৃদ্ধা মা ও মেয়ের, মৃতুর সঙ্গে পাঞ্জা লড়ছে জামাই

Next Post

গরু পাচার মামলায় জেলে অনুব্রত, সচেতনভাবেই কি মুছে ফেলা হচ্ছে তাঁর নাম ?

Next Post
গরু পাচার মামলায় জেলে অনুব্রত, সচেতনভাবেই কি মুছে ফেলা হচ্ছে তাঁর নাম ?

গরু পাচার মামলায় জেলে অনুব্রত, সচেতনভাবেই কি মুছে ফেলা হচ্ছে তাঁর নাম ?

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • ভেঙে দেওয়া হল বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • দুই পরিবারের সম্মতিতে আকাঙ্ক্ষা গৌতম ও শাহওয়াজ রানার বিয়ে ঘিরে তোলপাড় ইউপির মিরাট ;  হিন্দু গোষ্ঠী একে “লাভ জিহাদ” বলে অভিহিত করেছে 
  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.