• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের জেরে ভুমিধসে ১৯ জনের মৃত্যু

Eidin by Eidin
August 20, 2022
in দেশ
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের জেরে ভুমিধসে ১৯ জনের মৃত্যু
ভূমি ধসের কবলে গাড়ি । হিমাচল প্রদেশ ।
7
SHARES
97
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিমলা,২০ আগস্ট :  হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে । বন্যা পরিস্থিতি, ভূমিধস এবং দুর্ঘটনার কারণে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে । আরও ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে । রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এসপি কুমারী ইলমা আফরোজ বলেছেন,’গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে মান্ডি, চাম্বা, কাংরা, কুল্লু, হামিরপুর এবং সিমলা প্রভৃতি জেলাগুলি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে । নিখোঁজ ১৫ জনকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিতে যাওয়ার জন্য এসডিআরএফ এবং এনডিআরএফকে মোতায়েন করা হয়েছে । পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে । নিখোঁজ এবং ধ্বংসাবশেষে চাপা পড়া মানুষকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এসডিআরএফ এবং এনডিআরএফ ।’

চাক্কি নদীর উপর রেল সেতুর ভগ্নাবশেষ । হিমাচল প্রদেশ ।


জানা গেছে,শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের কারনে চাম্বা জেলায় বাড়ি ধসে তিনজন নিহত হয়েছেন । মান্ডিতে ভূমি ধসে ১৩-১৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । গোহর উন্নয়ন ব্লকের কাশান গ্রামে ভূমিধসের ফলে বাড়ি ধ্বসে যাওয়ায় একই পরিবারের আট সদস্য ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে । কাংড়ায় ভেঙে পড়া দেওয়াল চাপা পরে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে ।
এছাড়া ভূমিধসের কারণে বেশ কিছু জেলার বহু জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে । পাঠানকোট-মান্ডি জাতীয় মহাসড়ক বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । কাংরা উপত্যকা চাক্কি নদীর রেল সেতুর দুটি পিলারও ভেসে গেছে । বালহ, সদর, থুনাগ, মান্ডি এবং লামাথাচ-এ তাদের বাড়ি ও দোকানে জল ঢুকে গেছে । ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হিমাচল প্রদেশের দুর্যোগ মোকাবিলা বিভাগ আগামী ২৫ আগস্ট পর্যন্ত রাজ্যে ভূমিধসের জন্য সতর্কতা জারি করেছে ।।

Previous Post

“কেষ্টর গরু পাচারের জন্যেই সীমানার জায়গায় কাঁটাতারের বেড়া দেবার জমি দেয়নি রাজ্য সরকার”- সুকান্ত মজুমদার

Next Post

‘আমি কর্তা’ এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না – শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বাণী

Next Post
‘আমি কর্তা’ এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না – শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বাণী

'আমি কর্তা’ এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না - শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বাণী

No Result
View All Result

Recent Posts

  • দুই পরিবারের সম্মতিতে আকাঙ্ক্ষা গৌতম ও শাহওয়াজ রানার বিয়ে ঘিরে তোলপাড় ইউপির মিরাট ;  হিন্দু গোষ্ঠী একে “লাভ জিহাদ” বলে অভিহিত করেছে 
  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.