• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

যুব সংসদ ও সংসদ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী হল গুসকরা বালিকা বিদ্যালয়

Eidin by Eidin
August 16, 2022
in রকমারি খবর
যুব সংসদ ও সংসদ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী হল গুসকরা বালিকা বিদ্যালয়
39
SHARES
561
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),১৬ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা পরিচালিত এবং গুসকরা বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুব সংসদ ও সংসদ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা ২০২২-২৩’ চ্যাম্পিয়ন হলো গুসকরা বালিকা বিদ্যালয়। ১৬ ই আগষ্ট পৌরস্তরের এই প্রতিযোগিতায় গুসকরা পুরসভার অন্তর্গত পাঁচটি বিদ্যালয়ের মধ্যে চারটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে তাদের ক্রম নির্ধারণ করা হয়। জানা যাচ্ছে চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এর আগে গুসকরা পুরসভার বড়বাবু মধুসূদন পাল, গুসকরা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী এবং গুসকরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা ঘোষ এই প্রতিযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করেন। ‘গাছবন্ধু’ সোমনাথ বাবু একটি চারাগাছ কুশল বাবুর হাতে তুলে দেন। তিনি আবার সেটি প্রধান শিক্ষিকার হাতে তুলে দেন।
কুশল বাবু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বেলি বেগম সহ প্রায় প্রত্যেক কাউন্সিলার ও পুরসভার কয়েকজন কর্মী, গুসকরা বালিকা বিদ্যালয় সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ বেশ কয়েকজন আগ্রহী সাধারণ মানুষ।
প্রসঙ্গত, গণতান্ত্রিক দেশে ছাত্র তথা যুবসমাজ হলো দেশের ভবিষ্যত- এই কনসেপ্টকে মাথায় রেখে দেশ, রাজনীতি ও সংসদীয় ব্যবস্থা সম্পর্কে ছাত্র সমাজের সচেতনতা বাড়াতে ১৯৬২ সালে মুম্বাইয়ে আয়োজিত চতুর্থ সর্বভারতীয় হুইপ কনফারেন্সে বিদ্যালয় স্তরে মক পার্লামেণ্টের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী ১৯৬৫-৬৬ সাল থেকে এই পার্লামেণ্ট শুরু হয়। প্রথমে মক পার্লামেণ্ট বলা হলেও ১৯৭২ সাল থেকে ‘যুব’ শব্দটি ব্যবহার করা হয়। যাইহোক তারপর থেকে প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের কোনো এক সময়ে পৌর ও ব্লক ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে চলেছে। পুরোপুরি সংসদের স্টাইলে এই প্রতিযোগিতা হয়ে থাকে । শাসক ও বিরোধী শিবির থাকে। সাধারণত শাসকদলে সাত জন ও বিরোধী দলে পাঁচজন প্রতিনিধি থাকে।
প্রতিযোগিতাটিকে সফল ও অর্থবহ করে তোলার জন্য প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়। প্রতিটি জেলার ব্লক ও পৌর ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হওয়া দলগুলিকে নিয়ে জেলাস্তরের প্রতিযোগিতা হয় এবং সেখান থেকে নির্বাচিত দলটিকে রাজ্যস্তরে পাঠানো হয়। সরকারের আশা এভাবেই হয়তো ভবিষ্যতে এদের মধ্যে থেকে যোগ্য জনপ্রতিনিধি পাওয়া যাবে।।

Previous Post

স্ত্রীকে আশা কর্মীর চাকরি করে দেওয়ার নামে ৫৫ হাজার টাকা নিয়েছিল তৃণমূলের দুই নেতা, চাকরি না হওয়ায় এই কান্ড করে বসলেন স্বামী

Next Post

খেলা হবে দিবসে দলীয় কর্মীকে পিটিয়ে দু’পায়ের হাড় ভেঙে দিল রায়নার তৃণমূল নেতা

Next Post
খেলা হবে দিবসে দলীয় কর্মীকে পিটিয়ে দু’পায়ের হাড় ভেঙে দিল রায়নার তৃণমূল নেতা

খেলা হবে দিবসে দলীয় কর্মীকে পিটিয়ে দু’পায়ের হাড় ভেঙে দিল রায়নার তৃণমূল নেতা

No Result
View All Result

Recent Posts

  • দুর্নীতিতে গোটা বিশ্বকে টেক্কা দিল তালিবান : বৈশ্বিক দুর্নীতি সূচকে   শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে জায়গা করে নিল আফগানিস্তান
  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.