• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দুর্নীতির অভিযোগে এসএফআইয়ের ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়

Eidin by Eidin
August 16, 2022
in রাজ্যের খবর
দুর্নীতির অভিযোগে এসএফআইয়ের ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই কর্মীরা ।
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায,বর্ধমান,১৬ আগষ্ট : একাধিক দুর্নীতির অভিযোগে এসএফআই এর ডেপুটেশন দেওয়া নিয়ে মঙ্গলবার উত্তাল হল বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্ত্বর । মেন গেটের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আন্দোলনে সামিল হলেন ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যরা । এদিন এসএফআই সগঠনের ছাত্র ছাত্রীরা শহর বর্ধমানের বাদামতলা এলাকা থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ে যায়। তখন বিশ্ববিদ্যালয়ে মেন গেট তালা বন্ধ দেখা তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।এর পরেই এসএফআই সদস্যরা প্রথমে গেট টপকানোর চেষ্টা করে, পরে লাঠি ও পাথর দিয়ে গেটের তালা ভেঙে তারা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রবেশ করে।তার পরেই তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে শ্লোগান দেওয়া শুরু করে।আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে যেতে গেলে সেখানেও গেটে তালা দেওয়া হয়। এরপর উপাচার্যের অফিসে ঢোকার মুখের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা।শেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য আশীষ কুমার পানিগ্রাহীর আশ্বাসে এসএফআই এদিনের মত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় ।
এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী এদিন বলেন,“বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতির আকড়ায় পরিণত হয়েছে। যে সংস্থা সময়ে রেজাল্ট বের করতে পারে না। তাকেই আবার ২১ কোটি টাকা দিয়ে বরাত পাইয়ে দেওয়া হয়েছে। আসলে ২১’কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা তার বিহিত চাই।এর সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যুক্ত আছেন বলে অনির্বাণ রায়চৌধুরী দাবি করেন“ । অন্যদিকে এদিন এসএফআইয়ের আন্দোলনের উত্তাপ চড়া দেখে পিছু হটেন বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।তিনি শুধু এসএফআই এর আন্দেলনের কায়দা কানুনের প্রতিবাদ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। তবুও এসএফআই গেট বন্ধ রেখে আন্দোলন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য আশীষ কুমার পানিগ্রাহী বলেন , “উপাচার্য নিমাই চন্দ্র সাহা কলকাতায় আছেন।তাই আমি দুপুর থেকেই ছাত্রছাত্রীদের বলি ডেপুটেশন আমার কাছে জমা দিতে।কিন্তু ওরা জমা দেয় নি।ডেপুটেশন দিতে গেলে আগে থেকে তারিখ ও সময় জানাতে হয়।সেটা করলে উপাচার্য থাকতেন।কিন্তু আজ উনি নেই। কলকাতায় মিটিংয়ে গেছেন।তবে বিশ্ববিদ্যালয়ের রাজবাটীর প্রধান গেটে তালা ভাঙা ও কয়েকজন আধিকারিকের নেম প্লেট ভাঙা নিয়ে তিনি বলেন, এটা কারা করেছে, আমি তা জানি না।তবে কাজটি ঠিক হয় নি বলে তিনি মন্তব্য করেন ।’।

Previous Post

গ্রেট ক্যালকাটা কিলিংস : পাকিস্থান তৈরির লক্ষ্যে এই দিনেই পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় মুসলিম লীগ

Next Post

স্ত্রীকে আশা কর্মীর চাকরি করে দেওয়ার নামে ৫৫ হাজার টাকা নিয়েছিল তৃণমূলের দুই নেতা, চাকরি না হওয়ায় এই কান্ড করে বসলেন স্বামী

Next Post
স্ত্রীকে আশা কর্মীর চাকরি করে দেওয়ার নামে ৫৫ হাজার টাকা নিয়েছিল তৃণমূলের দুই নেতা, চাকরি না হওয়ায় এই কান্ড করে বসলেন স্বামী

স্ত্রীকে আশা কর্মীর চাকরি করে দেওয়ার নামে ৫৫ হাজার টাকা নিয়েছিল তৃণমূলের দুই নেতা, চাকরি না হওয়ায় এই কান্ড করে বসলেন স্বামী

No Result
View All Result

Recent Posts

  • দুর্নীতিতে গোটা বিশ্বকে টেক্কা দিল তালিবান : বৈশ্বিক দুর্নীতি সূচকে   শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে জায়গা করে নিল আফগানিস্তান
  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.