• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর থেকে ৫০ টি পদক ছিনিয়ে আনল বর্ধমানে প্রতিযোগীরা

Eidin by Eidin
August 3, 2022
in খেলার খবর
আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর থেকে ৫০ টি পদক ছিনিয়ে আনল বর্ধমানে প্রতিযোগীরা
16
SHARES
228
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,বর্ধমান,০৩ আগস্ট : আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর থেকে ৫০ টি পদক ছিনিয়ে আনল বর্ধমানে প্রতিযোগীরা । গত ৩০ ও ৩১ জুলাই এই দু’দিন ধরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল ‘ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২’- এর আসর । অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল,আফগানিস্তান ও ভুটানসহ একাধিক দেশ থেকে প্রায় ৪০০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে । পূর্ব বর্ধমান জেলা থেকে অংশগ্রহন করেছিল মোট ৯৬ জন প্রতিযোগী । আর বর্ধমানের প্রতিযোগীতা থেকে ছিনিয়ে এনেছে ৫০ টি পদক । ওই পদকগুলির মধ্যে রয়েছে ১০টি সোনা, ১৩টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ । প্রতিযোগীরা প্রত্যেকেই পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর শিক্ষার্থী বলে জানা গেছে ।
একাডেমী এর প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন,ধ্রুবজিৎ দত্ত, শ্রেয়সী ঘোষ ও অঞ্জনাভ সাধু ২টি করে স্বর্ণপদক এবং বৈদ্যুতি মণ্ডল, ঈশানী গুপ্তা, সঞ্চিতা রাম ও দেবনীল মন্ডল ১টি করে স্বর্ণপদক পেয়েছে । তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্তরের প্রতিযোগীতা খুব কঠিন হয় । আর ওই কঠিন প্রতিযোগীতার মধ্যেও এই সাফল্য খুবই গর্বের বিষয় । আমার শিক্ষার্থীর এই পারফর্মেন্সে আমি খুব খুশি ।’।

Previous Post

ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা-স্বামী বিবেকানন্দ

Next Post

আফগানিস্তানে মেয়েদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন পর্যবেক্ষক সংস্থা

Next Post
আফগানিস্তানে মেয়েদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন পর্যবেক্ষক সংস্থা

আফগানিস্তানে মেয়েদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন পর্যবেক্ষক সংস্থা

No Result
View All Result

Recent Posts

  • শিলিগুড়ির কিশোরী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলি, ফাঁসির দাবি তুললেন সাংসদ রাজু বিস্ত
  • “অলচিকি ভাষা নয়, লিপি” : সংশোধন করে দিতে যাওয়া ব্যক্তিকে মমতার ধমক ; “নিজের ভুল সংশোধনের ন্যূনতম শিক্ষা নেই….ছিঃ” : বললেন শুভেন্দু 
  • দেবদূত পাডিক্কাল ও কোহলির বিস্ফোরক ব্যাটিং ; উদ্বোধনী ম্যাচে জয়ী বেঙ্গালুরু 
  • “ধারণা” : মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে অষ্ট-অঙ্গ যোগের ষষ্ঠ ধাপে “ধ্যান” সম্পর্কে কি পরামর্শ দিয়েছিলে জানুন 
  • ইরানে স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.