• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গলসিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Eidin by Eidin
July 29, 2022
in রাজ্যের খবর
গলসিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
5
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গলসি(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : বর্ষাকাল মানেই বৃষ্টি। কৃষিকাজের জন্য মাঠে যাচ্ছে কৃষক। তারপর বজ্রপাতে মৃত্যু হচ্ছে এবং ‘লাশ’ হয়ে অপরের কাঁধে চেপে বাড়ি ফিরছে। গত কয়েক বছর ধরে এটাই যেন নিয়তি হয়ে উঠেছে গলসী এলাকায়। যেমন আজ শুক্রবার (২৯ জুলাই ২০২২) হলো ।
ক্যালেণ্ডার মেনে সঠিক সময়ে বর্ষাকাল শুরু হলেও গত দু’মাস ধরে পর্যাপ্ত বৃষ্টি নাই। এদিকে চাষের সময় চলে যাচ্ছে। সদ্য ছাড়া ডিভিসি ক্যানেলের জল ও সাবমার্সিবেলের জল কিনে যতটুকু সম্ভব ধান পুঁতেছেন গলসী-২ ব্লকের তাহেরপুর গ্রামের বাসিন্দা বংশী রুইদাস(৫৪) । দাদপুরের বামুনডোবা মাঠে রোপণ করা ধান গাছের তদারকি করতে মাঠে গিয়েছিলেন তিনি। ঘন অন্ধকার করে মেঘ ঘনিয়ে আসে। শুরু হয় টিপটাপ বৃষ্টি। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। বৃষ্টি শুরু হলে তিনি সরে আসেন। হঠাৎ বজ্রপাত। তাতেই সব শেষ। বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বছর চুয়ান্নের বংশী রুইদাস।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় গ্রামবাসীরা। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় আদড়াহাটী ব্লক প্রাথমিক হাসপাতালে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গ্যাছে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই পুত্রকে। জানা যাচ্ছে মৃতদেহ গলসী থানায় রাখা আছে। আগামীকাল সুরতহাল হবে। গত কয়েক বছর ধরে এইভাবে মৃত্যুর ঘটনা ঘটায় গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাপ্পা চ্যাটার্জ্জী বললেন, ‘আমাদের এলাকা কৃষিপ্রধান। কিন্তু গত কয়েক বছর ধরে এই এলাকায় যেভাবে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে সত্যিই আতঙ্ক হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন আপনারা বিশেষজ্ঞদের এখানে এনে পরীক্ষা করে দেখুন কেন বারবার এরকম ঘটনা ঘটছে ।’।

Previous Post

বড়জোড়ায় কয়লা পাচারে বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৯ মহিলাসহ ১৬

Next Post

বিদ্যাসাগরের প্রয়ান দিবস উদযাপন করল গুসকরা পুরসভা

Next Post
বিদ্যাসাগরের প্রয়ান দিবস উদযাপন করল গুসকরা পুরসভা

বিদ্যাসাগরের প্রয়ান দিবস উদযাপন করল গুসকরা পুরসভা

No Result
View All Result

Recent Posts

  • টোটো চালকদের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কালিয়াচকের তৃণমূল কর্মী সাদ্দাম সেখ 
  • কাটোয়ায় রেলকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুফল রাজোয়া ও ২ তৃণমূল কর্মী আব্দুল হাসেম ও সাজাহান শেখ 
  • “আরজি করের অভয়ার ধর্ষণ- খুনের ষড়যন্ত্র করেছিল বিনীত গোয়েল” : সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের চাঞ্চল্যকর অভিযোগ ; সিবিআই এর তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে অভিযুক্তের তালিকায় আনার দাবি তুললেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি 
  • গুজরাটে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল ইমরান গ্রেপ্তার; ভুক্তভোগীর অভিযোগ, তার শিশুকন্যার সামনে নগ্ন করে অশ্লীল কাজ করত
  • রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.