• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি হিলিতে, ছাত্রীকে শাসন করার অপরাধে শিক্ষিকাকে চুড়ান্ত হেনস্থার অভিযোগ

Eidin by Eidin
July 25, 2022
in রাজ্যের খবর
বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি হিলিতে, ছাত্রীকে শাসন করার অপরাধে শিক্ষিকাকে চুড়ান্ত হেনস্থার অভিযোগ
উত্তেজনার মুহুর্তের চিত্র । ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।
7
SHARES
100
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,২৫ জুলাই : সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একে পর এক হিন্দু শিক্ষককে কট্টরপন্থীদের রোষানলে পড়তে হয়েছে । নৃসংশ খুন,জুতোর মালা পডিয়ে ঘোরানো কিছুই বাদ যায়নি । এবার শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতেও । অভিযোগ, এক মুসলিম ছাত্রীর কান ধরে শাসন করার সময় তার হিজাব খুলে যাওয়ায় ছাত্রীর পরিবারের সদস্যসহ প্রচুর মানুষ স্কুলের কমনরুমে ঢুকে শিক্ষিকাকে চুড়ান্ত হেনস্থা করে । তাঁর কাপড় পর্যন্ত ছিঁড়ে দেয় । শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করে বিজেপির যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘একজন মুসলিম ছাত্রীকে বকাঝকা করায় একজন শিক্ষিকাকে শিশুটির বাবা-মা এবং অন্যরা নির্মমভাবে লাঞ্ছিত করেছে । একজন শিক্ষককে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। হিলি থানায় সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুর পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পশ্চিমবঙ্গ পুলিশ অনুগ্রহ করে পদক্ষেপ নিন ।’

A teacher upon scolding a Muslim student was brutally assaulted by the parents of that child & others. A teacher was stripped naked & beaten up badly. Inspite of specific complaint Hili Police Station, South Dinajpur police didn't arrest anyone. @WBPolice please take steps. pic.twitter.com/Po8Yh3UhZL

— Tarunjyoti Tewari (@tjt4002) July 24, 2022


তাঁর অভিযোগ, ‘আমিও একসময় শিক্ষক ছিলাম। আমরাও ছাত্রদের শাসন করতাম। একজন শিক্ষকের কাছে তার ছাত্র কেবলমাত্র একজন শিক্ষার্থী ছাড়া অন্য কিছু নয়। শিক্ষিকা মেয়েটির কান ধরেছিলেন এবং এ সময় তার হিজাব খুুলে যায় । আর এই কারণেই এ ঘটনা ঘটেছে ।’ তিনি বলেন, ‘এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ছাত্রীর পরিবারের সদস্যরা প্রায় ২০০ জন লোকজন এনে স্কুলে হামলা চালায় । এই ঘটনায় প্রথমে থানায় মামলাও করা হয়নি। এ নিয়ে স্থানীয় লোকজন প্রতিবাদে সরব হলে মামলা দায়ের করা হয় । পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে ।’
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,ওই মুসলিম ছাত্রীটি বৃহস্পতিবার ক্লাসে আসেনি । পরের দিন ক্লাসে এলে তাকে বকাঝকা করে চড় মারেন আক্রান্ত শিক্ষিকা । মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানিয়ে দেয় । আর এরপর বিকেল নাগাদ ছাত্রীটির পরিবারের সদস্যরা বেশ কিছু লোকজন সঙ্গে এনে স্কুলের শিক্ষকদের কমনরুমে ঢুকে শিক্ষকদের মারধর ও গালিগালাজও করে বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ । পরে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার ৪ জনকে গ্রেপ্তার করে বলে জানা গেছে ।
রবিবার একটি সভায় বক্তব্য রাখার সময় ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘পুলিশের নিজে থেকে একটা মামলা করার ক্ষমতা নেই । এখুনি বলুন ট্রাক যাবে,পয়সা নিতে হবে, পুলিশ লাফাতে লাফাতে চলে আসবে । এদিকে ২০০ জন লোক একজন দিদিমনিকে ঘিরে ধরে পোশাক খুলে বিবস্ত্র করে দিল, পুলিশ সেখানে দাঁড়িয়ে নপুংসের মত হাততালি দিচ্ছিল আর কোনো কাজ করছিল না । পরে যখন হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী,প্রাক্তন ছাত্রছাত্রী রাস্তায় নেমে শ্রীময়িতে অবরোধ করল তখন এফআইআর রজু হল । তাও পুলিশ নিজে করেনি, কেউ অভিযোগ করলে এফআইআর হয়েছে । আর যারা রাস্তা অবরোধ করেছিলেন তাঁদের ৩৫ জনের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রজু করেছে । এই হচ্ছে দিদিমনির পুলিশ । এই হচ্ছে এরাজের পুলিশের ক্ষমতা ।’
অন্যদিকে লাঞ্ছনার শিকার ওই শিক্ষিকা বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাসে শৃঙ্খলা না মানলে বা পড়ালেখায় মনোযোগ না দিলে আমরা তাদের কান মলে দিই বা কখনো সখনো চড় মারি। এটা করা হয় শৃঙ্খলার জন্য । এখন এই ঘটনার পর আমরা নিরাপত্তাহীন বোধ করছি ।’ পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘স্কুলের দুই হাজার শিক্ষার্থী রয়েছে এই ঘটনার পর আমরা কীভাবে তাদের শৃঙ্খলাবদ্ধ করব ?’

Previous Post

মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা, গ্রেফতার সহোদর ভাই কামাল ও আদিল

Next Post

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই পুন্যার্থীর, জখম আরও ২

Next Post
শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই পুন্যার্থীর, জখম আরও ২

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই পুন্যার্থীর, জখম আরও ২

No Result
View All Result

Recent Posts

  • টাকা উদ্ধার কাণ্ডে দুই ধৃতের জামিন মঞ্জুর হতেই বর্ধমানে অতিরিক্ত পুলিশ সুপারকে নোবেল পুরস্কার দেওয়া কথা বললেন সাংসদ সৌমিত্র খাঁ
  • বেন স্টোকসের কথায়  “অতিপ্রাকৃত” ; কেভিন পিটারসন বললেন, “মনে হচ্ছিল যেন ভিডিও গেম চলছে” : বৈভব সূর্যবংশীর ১৭৫ রানের ঝড়ো ইনিংসের ঘোর কাটছে না প্রাক্তনীদের 
  • রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় যুব দল
  • যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  
  • কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.