• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাবার সময় নৌকাডুবিতে অন্তত ১৭ জনের মৃত্যু

Eidin by Eidin
July 25, 2022
in আন্তর্জাতিক
সাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাবার সময় নৌকাডুবিতে অন্তত ১৭ জনের মৃত্যু
7
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,২৫ জুলাই : সাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাবার সময় নৌকাডুবিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে । আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে । নিহত ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা সকলেই হাইতির নাগরিক । রবিবার গভীর রাতে বাহামাসের উপকূলের কাছে এই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস জানিয়েছেন, নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।
বাহামাসের পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে গেছে। এছাড়া উল্টে যাওয়া নৌকার মধ্যে জীবিত এক মহিলাসহ আরও ২৫ জনকে উদ্ধার করা হয়েছে । নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে এবং তার খোঁজে অনুসন্ধান অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ।
পাশাপাশি পুলিশ জানিয়েছে,এই ঘটনার পর সন্দেহভাজন মানব পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বাহামাস থেকে দু’জনকে আটক করা হয়েছে ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডুবে যাওয়া নৌকাটি প্রায় ৬০ জন আরোহী ছিল । স্থানীয় সময় রবিবার রাত ১ টা নাগাদ বাহামিয়ান দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল দ্বীপ নিউ প্রভিডেন্স থেকে রওনা হয় নৌকাটি । বাহামাসের পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেছেন,’পুলিশ ‘নৌকার হুলে ঠকঠক করার শব্দ’ শোনার পর একজন মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করে । তারপর ডুবুরিরা নিচে নেমে আরও ১৭টি মৃতদেহ উদ্ধার করে ।
নৌকাডুবিতে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বিপজ্জনক এই সমুদ্রযাত্রার জন্য মানব পাচারকারীদের তাদের ৩ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত দিতে হয়েছে । এর আগে গত মে মাসে পুয়ের্তো রিকোর কাছে নৌকাডুবিতে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিল হাইতির নাগরিক ।।

Previous Post

শিশু দাবাড়ুর ঘনঘন চাল মেনে নিতে না পেরে আঙুল ভেঙে দিল দাবাড়ু রোবট

Next Post

মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা, গ্রেফতার সহোদর ভাই কামাল ও আদিল

Next Post
মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা, গ্রেফতার সহোদর ভাই কামাল ও আদিল

মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা, গ্রেফতার সহোদর ভাই কামাল ও আদিল

No Result
View All Result

Recent Posts

  • কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 
  • দুর্ঘটনা মৃত স্ত্রী ও শিশুসন্তানের দেহ মর্গে ফেলে শুনানিতে হাজির হলেন শোকার্ত স্বামী 
  • মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী ; ইংল্যান্ডকে ৪১২ রানের বিশাল লক্ষ্য দিল ভারত
  • ইসলামাবাদের শিয়া মসজিদে নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ১১, আহত ৮০ জন
  • শুভেন্দু অধিকারী ও উদয়ন গুহর মধ্যে ‘ বাপ বাপান্ত’ ঘিরে উত্তপ্ত বিধানসভা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.