• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নরেন্দ্র মোদীকে ফাঁসানোর ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সহযোগী ছিলেন তিস্তা শেতলবাদ- আদালতে জানালো সিট

Eidin by Eidin
July 16, 2022
in দেশ
নরেন্দ্র মোদীকে ফাঁসানোর ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সহযোগী ছিলেন তিস্তা  শেতলবাদ- আদালতে জানালো সিট
সোনিয়া গান্ধী,আহমেদ প্যাটেল ও তিস্তা শেতলবাদ ।
7
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৬ জুলাই : গুজরাট দাঙ্গার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাঁসানোর ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিলেন কংগ্রেস নেতা এবং সেই সময়ে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা মৃত আহমেদ প্যাটেল । আর এই ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিস্তা শেতলবাদ (Teesta Setalvad),আইপিএস সঞ্জীব ভাট এবং প্রাক্তন ডিজিপি আরবি শ্রীকুমার । নরেন্দ্র মোদী সরকারকে বিপাকে ফেলতে মূলত তাঁদের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছিল বলে শুক্রবার আহমেদাবাদের একটি দায়রা আদালতে দেওয়া হলফনামায় জানিয়েছে গুজরাট দাঙ্গার ষড়যন্ত্রের বিশেষ তদন্ত দল (সিট) ।
হলফনামায় বলা হয়েছে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অনেক নির্দোষ ব্যক্তিকেও টার্গেট করেছিল আহমেদ প্যাটেল গ্যাং । গুজরাতের বিজেপি সরকারকে দুর্বল করার জন্য আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন তিস্তা শেতলবাদ । তাঁকে প্রথম কিস্তি বাবদ ৫ লক্ষ টাকা দিয়েছিলেন আহমেদ প্যাটেল । আহমেদ প্যাটেল একজন সাক্ষীর মাধ্যমে তাঁকে এই টাকা পাঠিয়েছিলেন। এর দুই দিন পরে তিস্তা শেতলবাদ এবং আহমেদ প্যাটেল আহমেদাবাদের একটি সার্কিট হাউসে আবার বৈঠক করেছিলেন । যেখানে তিস্তাকে আবার ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল । এই টাকা কোনো ত্রাণের কাজে ব্যবহার করা হয়নি ।
এসআইটি আদালতকে আরও বলেছে,এই বৈঠকের এক সপ্তাহের মধ্যে দাঙ্গার সময় তৈরি একটি ত্রাণ শিবিরে তিস্তা শেতলবাদ রাজনৈতিক নেতৃত্বের সাথে বৈঠক করেছিলেন। দাঙ্গার চার মাস পর, তিস্তা শেতলবাদ এবং আইপিএস সঞ্জীব ভাট আহমেদ প্যাটেলের সাথে তার দিল্লির বাসভবনে গোপন বৈঠক করেছিলেন । সিটের দাবি, পরে তাঁরা দুজনেই তৎকালীন কেন্দ্রীয় সরকারের আরও কয়েকজন নেতার সঙ্গে দেখা করেছিলেন। এই বৈঠকের উদ্দেশ্য ছিল দাঙ্গার ঘটনায় গুজরাট বিজেপির সিনিয়র নেতাদের নাম জড়িয়ে দেওয়া । তদন্তকারী সংস্থার আরও দাবি, তিস্তা তার রাজনৈতিক ক্যারিয়ার গড়তে এবং রাজ্যসভার আসন পেতেই এই কাজ করেছিলেন । চক্রান্তের অংশ হিসাবে আরও কিছু তথ্য হলফনামায় উল্লেখ করে সিট ।
উল্লেখ্য,২০০২ সালের গুজরাত দাঙ্গা মামলা থেকে নরেন্দ্র মোদীকে আদালত অব্যহাতি দেওয়ার পাশাপাশি এই মামলায় তিস্তা শেতলবাদ কোনও মিথ্যা তথ্যপ্রমাণ পেশ করেছেন কি না, তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছিল । আর এই নির্দেশের পরেই মুম্বইয়ে তিস্তার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশের এটিএস । শুক্রবার তিস্তার জামিনের বিরুদ্ধে আদালতে দুই সাক্ষীও পেশ করা হয় ।।

Previous Post

জগদ্দলে ভর সন্ধ্যায় শ্যুটআউট, পালটা বোমাবাজি, অগ্নিসংযোগ

Next Post

মেক্সিকোর মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরো গ্রেপ্তার

Next Post
মেক্সিকোর মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরো গ্রেপ্তার

মেক্সিকোর মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরো গ্রেপ্তার

No Result
View All Result

Recent Posts

  • দুর্নীতিতে গোটা বিশ্বকে টেক্কা দিল তালিবান : বৈশ্বিক দুর্নীতি সূচকে   শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে জায়গা করে নিল আফগানিস্তান
  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.