• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালিকবিহীন খোঁড়া ঘোড়া নিয়ে অতান্তরে ভাতারের পশুপ্রেমী যুবক

Eidin by Eidin
July 6, 2022
in রকমারি খবর
মালিকবিহীন খোঁড়া ঘোড়া নিয়ে অতান্তরে ভাতারের পশুপ্রেমী যুবক
17
SHARES
244
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জুলাই : পিছনের বাম পায়ে গুরুতর চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতে খাবারের খোঁজে খাবারের দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছিল একটি মালিকবিহীন ঘোড়া । খবর পেয়ে এসে ঘোড়াটির পরিচর্যা শুরু করেন এক পশুপ্রেমী যুবক । পশু চিকিৎসককে ডেকে নিজের খরচে চিকিৎসা করান তিনি । কিনে আনেন ওষুধ, ইঞ্জেকশন ও ঘোড়ার উপযোগী খাবারও । এখন এককভাবে ওই খোঁড়া ঘোড়ার পরিচর্যা করতে গিয়ে চরম বিপাকে পড়ে গেছেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর এলাকার বাসিন্দা শেখ আমির । তিনি বলেন, ‘ঘোড়াটা কারোর পোষা মনে হচ্ছে । সম্ভবত পায়ের চোটের কারনে বসে বসে খেতে দিতে হচ্ছে দেখে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়েছে । যদি এটা সত্যি হয় তাহলে তা খুবই অমানবিক কাজ । ঘোড়াটার অবস্থা দেখে খুব মায়া লাগছে । আমার বাড়িতে রাখার জায়গা থাকলে আমিই নিয়ে যেতাম । কিন্তু আমি নিরুপায় । তাই ঘোড়ার মালিকের কাছে আবেদন করবো অবিলম্বে যেন ঘোড়াটা নিয়ে যান ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন ভোরে মুরাতিপুর বাজারে হঠাৎ আবির্ভাব হয় মালিকবিহীন ওই ঘোড়াটির । খোঁড়াতে খোঁড়াতে ঘোড়াটি এসে হাজির হয় পরেশ সাহা নামে জনৈক এক চা বিক্রেতার দোকানে । পরেশবাবু বলেন, ‘ঘোড়াটিকে দেখে মনে হচ্ছিল খুব ক্ষুধার্ত । আমি তাকে কিছু বিস্কুট, পাঁউরুটি খাওয়ালাম । আরো কিছু লোকজনও বিস্কুট, পাঁউরুটি কিনে ঘোড়াটিকে খাওয়ায় । তবু দোকানের সামনে থেকে সে নড়ছিল না । তখন বাধ্য হয়ে পশুপ্রেমী যুবক শেখ আমিরকে খবর দিই।’
জানা গেছে,শেখ আমির নামে ওই যুবক এসে প্রথমে ঘোড়াটি একটি খুঁটিতে বেঁধে রাখেন । তারপর নিজের খরচে ছোলা,গুড়,বিস্কুট প্রভৃতি কিনে এনে তাকে খেতে দেয় । তাঁর কাছ থেকে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই মুরাতিপুরে চলে আসেন কালিপাহাড়ির বাসিন্দা নিত্যানন্দপুর পঞ্চায়েতের প্রাণীসেবী প্রশান্ত ধাড়া । তিনি তিনটি ইঞ্জেকশন ও কিছু ওষুধ লিখে দেন । নিজের গ্যাঁটের কড়ি খরচ করে তা কিনে এনে চিকিৎসকের হাতে তুলে দেন ওই যুবক । তারপর ঘোড়াটিকে ইঞ্জেকশনগুলি দেওয়ার পর চিকিৎসক যুবককে ওষুধ খাওয়ানোর নিয়ম বুঝিয়ে দেন । প্রশান্তবাবু জানিয়েছেন, নিয়ম করে ওষুধ খাওয়ালে ৩-৪ দিনের মধ্যেই ঘোড়াটি সুস্থ হয়ে যাবে । পাশাপাশি তিনি বলেন, ‘পশুপাখিদের প্রতি শেখ আমিরের মানবিকতা সত্যই প্রশংসনীয় । এজন্য আমি ওনাকে সাধুবাদ জানাই ।’ কিন্তু শেষ পর্যন্ত ঘোড়াটির পরিণতি কি হবে তা ভেবে ঘুম ছুটে গেছে মুরাতিপুরের ওই পশুপ্রেমী যুবকের ।।

Previous Post

মধ্যপ্রদেশে নিষিদ্ধ হতে পারে ডকুমেন্টারি ফিল্ম ‘কালী’

Next Post

রাস্তা সংস্কারসহ একাধিক দাবিতে গলসির পারাজ গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় গ্রামবাসীরা

Next Post
রাস্তা সংস্কারসহ একাধিক দাবিতে গলসির পারাজ গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় গ্রামবাসীরা

রাস্তা সংস্কারসহ একাধিক দাবিতে গলসির পারাজ গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় গ্রামবাসীরা

No Result
View All Result

Recent Posts

  • রোহিত ও রিকলেটনের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতাকে বিধ্বস্ত করল মুম্বাই 
  • সমাজবাদী পার্টির সাংসদ জিয়া- উর-রহমান বারকের শ্যালক ডাঃ জায়েদ ওয়ারসি ও তার বাবা মহম্মদ আসলামের বিরুদ্ধে নার্সকে তিন বছর ধরে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ  
  • “প্রত্যাহার” : যোগসূত্রের পঞ্চম অঙ্গে ইন্দ্রিয় প্রত্যাহার নিয়ে মহর্ষি পতঞ্জলির গুরুত্বপূর্ণ উপদেশ 
  • কাবুলের হাসপাতালে বিমান হামলা চালানো পাকিস্তানি পাইলট হুসেন ইকবাল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম 
  • প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.