• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বোরখা পড়ে শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীসহ ৪ জনকে কুপিয়ে খুন করল জামাই মিন্টু মিয়া

Eidin by Eidin
June 25, 2022
in আন্তর্জাতিক
বোরখা পড়ে শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীসহ ৪ জনকে কুপিয়ে খুন করল জামাই মিন্টু মিয়া
8
SHARES
115
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শ্রীবরদী(বাংলাদেশ),২৫ জুন : বোরখা পড়ে শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী,শ্বশুর, শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে খুন করল জামাই মিন্টু মিয়া । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামে । নিহতরা হলেন মিন্টু মিয়ার স্ত্রী মনিরা বেগম (৪০), শাশুড়ি শেফালী বেগম (৬০) ও জ্যাঠাশ্বশুর নুর মোহাম্মদ ওরফে মাহমুদ হাজী (৬৫) এবং শ্বশুর মনু মিয়া (৪৬) । ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের এই খুনের ঘটনা ঘটেছে । ঘাতক মিন্টু মিয়া পলাতক । তার সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।
জানা গেছে,প্রায় ১৭ বছর আগে শ্রীবরদীর পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী গেরামারা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিন্টু মিয়ার সঙ্গে। বর্তমানে তাদের ২ সন্তান রয়েছে । কিন্তু মিন্টু অলস প্রকৃতির । কাজকর্ম করত না । এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হত । শেষে গত রমজান মাসে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে আসেন মনিরা বেগম । মিন্টু তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল । কিন্তু মনিরা রাজি হননি ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে মিন্টু মিয়া বোরকা পরে শ্বশুরবাড়িতে আসে । মেয়েলি গলায় ডাকাডাকি করায় প্রথমে তাকে মেয়ে মনে করেছিলেন তাঁরা । তাই খাতির করে তাকে বাড়ির ভিতরে এনে বসানো হয় । আর তখনই স্বমূর্তি ধারন করে মিন্টু । বোরখার ভিতরে লুকিয়ে আনা একটি ধারালো অস্ত্র বের করে পরিবারের লোকজনকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে । ঘটনাস্থলেই মারা যান মনিরা বেগম । মিন্টু মিয়ার অস্ত্রের কোপে গুরুতর জখম হন শ্বাশুরি শেফালী বেগম ও জ্যাঠাশ্বশুর নুর মোহাম্মদ ওরফে মাহমুদ হাজী, শ্বশুর মনু মিয়া (৭৫), বাচ্চুনী বেগম (৫২) ও শাহাদাৎ হোসেন (৪০) । স্থানীয়রা ওই ৫ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাজী ও শেফালী বেগমকে মৃত ঘোষণা করেন। অপর ৩ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনু মিয়ার মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারিকরা । মিয়ার ব্যবহৃত বোরকাটি পাশের একটি জমি থেকে উদ্ধার করেছে পুলিশ । তবে শনিবার পর্যন্ত পুলিশ খুনি জামাইয়ের কোনো হদিশ করতে পারেনি ।।

Previous Post

“অদ্বৈতবাদ আশার বাণীই বহন করিয়া আনে, নৈরাশ্যের নয়” – স্বামী বিবেকানন্দের বাণী

Next Post

বাংলাদেশের নবনির্মিত পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ

Next Post
বাংলাদেশের নবনির্মিত পদ্মাসেতুর আনুষ্ঠানিক  উদ্বোধন হল আজ

বাংলাদেশের নবনির্মিত পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ

No Result
View All Result

Recent Posts

  • মসজিদ ও ইসলামিক স্কুলে গুলি চালিয়ে আত্মহত্যা করল দুই মার্কিন কিশোর, মৃত্যু হয়েছে আরও ৩ জনের  
  • তত্ত্ববোধ : মানুষের প্রকৃত পরিচয় জানার পথনির্দেশিকা দিয়েছেন আচার্য আদি শংকরাচার্য
  • সঞ্জু স্যামসন ও হেনরিক ক্লাসেনের মধ্যে তীব্র বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠল চেন্নাই ও হায়দ্রাবাদের ম্যাচ 
  • ইরান যুদ্ধের মধ্যে দ্বিতীয়বারের মত বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম 
  • ধর্ম পরিচয় লুকিয়ে হিন্দু মহিলাকে লাভ জিহাদে ফাঁসানোর অভিযোগ উঠল সুরাটের আইনজীবী রহিম শেখের বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.