• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অভাবের তাড়নায় রাস্তায় বসে শিঙাড়া বিক্রি করছেন আফগান সাংবাদিক

Eidin by Eidin
June 18, 2022
in আন্তর্জাতিক
অভাবের তাড়নায় রাস্তায় বসে শিঙাড়া বিক্রি করছেন আফগান সাংবাদিক
রাস্তায় শিঙাড়া বিক্রি করছেন সঞ্চালক মুসা মহম্মদী ।
6
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ জুন  : দেশের ক্ষমতা কুক্ষিগত করার জন্য দশকের পর দশক ধরে নির্বিচারে খুন আর নাশকতা চালিয়ে গিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । কিন্তু সন্ত্রাসবাদ আর দেশ চালানোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে তার প্রমান পাচ্ছে আফগান নাগরিকরা । ক্ষমতা দখলের পর উন্নয়ন তো দূরের কথা দেশকে মধ্যযুগের বর্বরতার দিকে ঠেলে দিয়েছে তালিবানরা । অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা, স্বাস্থ্যের মত মৌলিক সুবিধা তো নেইই,তার উপর একের পর এক তালিবানি ফতোয়ায় অষ্টাগত প্রাণ সাধারন আফগান নাগরিকদের । মাত্র ১০ মাসের মধ্যেই দেশবাসী ভুগছে দারিদ্র, বেকারত্ব ও অনাহারের জ্বালায় । লাখ লাখ আফগানের সামনে দুইবেলার অন্ন সংস্থান করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে,একসময়ের টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক মুসা মহম্মদীকে (Musa Mohammadi) পর্যন্ত সংসার চালাতে রাস্তায় শিঙাড়া বিক্রি করতে হচ্ছে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এই ছবি ।
          জানা গেছে, মুসা মহম্মদীকে আফগানিস্তানের একজন জনপ্রিয় সাংবাদিক । বিভিন্ন টিভি চ্যানেলে অ্যাঙ্কর এবং রিপোর্টার হিসেবে তিনি বহু বছর ধরে কাজ করেছেন । বর্তমানে তিনি বেকার । পরিবারের দু’বেলা খাবার জোটাতে পারছেন না । তাই কোনো উপায় দেখতে না পেয়ে সড়ক পথের ধারে বসে খাবার বিক্রি করছেন । 
প্রসঙ্গত,তালেবানরা গত বছর (২০২১) ১৫ আগস্ট আফগানিস্তানে দ্বিতীয় দফায় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর পুরুষ এবং মহিলাদের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে । মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে । তালেবান চলতি বছরের মার্চ মাসে আফগানিস্তানে পুরুষদের জন্য একটি নতুন ডিক্রি জারি করে বলেছিল যে দাড়ি না রাখলে সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হবে । মহিলাদের জন্য গোটা শরীর ঢাকা বোরখা বাধ্যতামূলক করা হয়েছে ।  আশা করা হয়েছিল ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফার শাসনকালের মত অতটা রক্ষণশীল মনোভাব রাখবে না  তালিবানরা । কিন্তু দ্বিতীয় দফার ক্ষমতা দখলের পর থেকেই তালিবানের আসল স্বরূপ বেড়িয়ে আসছে । আফগানিস্তান জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সঙ্কট  ।।

Previous Post

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ, তাহলে অনুব্রতর কত ?

Next Post

মাতৃ বন্দনার মধ্য দিয়ে মায়ের ১০০ তম জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Next Post
মাতৃ বন্দনার মধ্য দিয়ে মায়ের ১০০ তম জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মাতৃ বন্দনার মধ্য দিয়ে মায়ের ১০০ তম জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

No Result
View All Result

Recent Posts

  • “ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 
  • টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের “প্রেমালাপের ভুয়ো চ্যাট” শেয়ার করার অভিযোগ ; অমিত মালব্য বললেন : “সাংসদ ও প্রেমিকের মধ্যে চ্যাট ভুয়া না আসল তা কে নির্ধারণ করবে ? অবশ্যই কৃষ্ণনগর পুলিশ নয়” 
  • গাজোলে তৃণমূল ছেড়ে শতাধিক বিজেপি যোগদান  
  • “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে ২ ব্রিটিশ কিশোরের উপর ছুরি হামলা চালালো ১৩ বছরের কিশোর 
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং প্রাণশক্তি বৃদ্ধির জন্য কৃষ্ণ যজুর্বেদের একটি শক্তিশালী বৈদিক স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.