• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গাঁজা পাচারের সময় হাতেনাতে ধৃত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার ছেলে

Eidin by Eidin
June 1, 2022
in রাজ্যের খবর
গাঁজা পাচারের সময় হাতেনাতে ধৃত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার ছেলে
10
SHARES
144
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান)০১ জুন : গাঁজা পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে গেল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার ছেলে । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামের বাসিন্দা শেখ মনসুর আলি ওরফে শেখ গাড়ু ও তার ছেলে শেখ সামসের আলি ওরফে মিনুকে সোমবার গভীর রাতে কেতুগ্রামের উদ্ধারণপুর পাঁচুন্দি রোডে বন্দর মোড়ের কাছ থেকে পাকড়াও করে কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে । তাদের আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে চক্রের বাকিদের হদিশ চালাচ্ছে ।
জানা গেছে,মঙ্গলকোটের শিমুলিয়া ২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য মনসুর আলি । মনসুর ও তার ছেলে সামসের বিরুদ্ধে ইতিপূর্বে গাঁজা পাচারের অভিযোগ উঠেছিল । এনিয়ে মামলাও চলছে তাদের বিরুদ্ধে । তা সত্ত্বেও পিতাপুত্র গাঁজা পাচারের পুরনো কারবার থেকে সরে আসেনি ।
পুলিশ সুত্রে খবর,সোমবার গভীর রাতে একটি নাইলনের ব্যাগে ওই গাঁজা ভরে তারা পাচারের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছিল । একটি মোটরচালিত ভ্যানে চড়ে উদ্ধারণপুর পাঁচুন্দি রোড ধরে গন্তব্যের দিকে যাচ্ছিল তারা । কিন্তু আগাম খবর পেয়ে যায় কেতুগ্রাম থানার পুলিশ । কেতুগ্রাম ২ বিডিও অফিসের কাছে ওঁৎ পেতে বসেছিল পুলিশবাহিনী । ভ্যানটি কাছাকাছি আসতেই পুলিশ আটকায় । পুলিশকে দেখেই মোটরভ্যানচালক ও আরও একজন যাত্রী চম্পট দেয় । গাঁজাসহ ধরা পড়ে যায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও তার ছেলে ।।

Previous Post

মা’কে বেঁধে রেখে কলেজ ছাত্রীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বিয়ে করল সশস্ত্র দুষ্কৃতী

Next Post

বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা, সৌরভকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি বিজেপির !

Next Post
বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা, সৌরভকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি বিজেপির !

বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা, সৌরভকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি বিজেপির !

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভুয়সী প্রশংসা করলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ; যে জাপানি সংস্থাকে তাড়িয়েছিল সিপিএম, সেই মিৎসুবিশি ৩০ বছর পর ফের ফিরছে বিজেপির হাত ধরে 
  • বারুইপুরে হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনায় ধৃতদের “প্রতিবাদী” তকমা দিয়েছিলেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন : “সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি – এই তিনটি বদ অভ্যাস আপনার এখনও গেল না” 
  • আমেরিকার হামলায় ইরানে ১৪ জনের মৃত্যু, আহত ৭৮
  • মঙ্গলকোটে মূক ও বধির বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিবাহিত যুবক 
  • “চিটফান্ডের টাকার সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি”  : ১২ বছর আগে জেলে বসে কুণাল ঘোষের লেখা ৯১ পাতার ‘বিস্ফোরক’ চিঠি প্রকাশ্যে আনলেন ঋতব্রত ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.