• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিদেশি চিকিৎসা সহায়তায় না,করোনা মোকাবিলায় নুন-জল-আদা ব্যবহারের পরামর্শ উত্তর কোরিয়ার

Eidin by Eidin
May 20, 2022
in আন্তর্জাতিক
বিদেশি চিকিৎসা সহায়তায় না,করোনা মোকাবিলায় নুন-জল-আদা ব্যবহারের পরামর্শ উত্তর কোরিয়ার
6
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পিয়ংইয়ং, ২০ মে : দেশজুড়ে করোনা মহামারীর আকার ধারন করলেও এখনও পর্যন্ত কোনো বিদেশি চিকিৎসা সহায়তা নিতে রাজি হয়নি উত্তর কোরিয়ার সরকার । পরিবর্তে করোনার সঙ্গে লড়াই করতে সনাতনী চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার আহ্বান জানানো হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলিতে । উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিমনান প্রচার করছে,যারা গুরুতর অসুস্থ নয়, তাদের আদা অথবা হানিসাকল (ঔষধি গুণসম্পন্ন পাতা ও ফুল) চা এবং ইউলো পাতার জল গরম জল পান করুন । এই ধরনের গরম পানীয় গলাব্যথা এবং কফের মতো করোনাভাইরাসের হালকা লক্ষণ থেকে আরাম দিতে পারে। এ ছাড়া শরীর থেকে বেশি জল বের হয়ে গেলে সেটির অভাবও পূরণ হয় । এছাড়া আদা ও ইউলো পাতা শরীরের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে । বলা হচ্ছে লবণজল দিয়ে গার্গল করা সাধারণ ভাইরাসজনিত ঠাণ্ডা লাগা থেকে মুক্তি দিতে পারে । সেই কারনে রাজধানী পিয়ংইয়ং-এ এক হাজার টন লবণ পাঠানো হয়েছে । উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সম্প্রতি এক দম্পতির সাক্ষাৎকার নিয়েছে, যারা সকাল-বিকাল লবণজল দিয়ে গার্গল করার পরামর্শ দিয়েছেন ।
গত সপ্তাহে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছিল একনায়ক কিম জন উনের প্রশাসন । উত্তর কোরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া তখন জানিয়েছিল ‘একটি বিস্ফোরকভাবে ছড়িয়ে পড়া জ্বর’-এ ৫৬ জন মারা গেছে এবং ১৫ লক্ষ মানুষ অসুস্থ হয়েছে । তবে বিশেষজ্ঞদের সন্দেহ করোনা সংক্রমণ ও মৃত্যুর হার এর থেকে বহু গুণ বেশী । পরিস্থিতির কথা চিন্তা করে চীন ও দক্ষিণ কোরিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল । কিন্তু তা নিতে অস্বীকার করে একনায়ক কিম । এদিকে উত্তর কোরিয়ায় কোভিড পরীক্ষা করার মত পর্যাপ্ত পরিকাঠামো নেই । নেই পর্যাপ্ত ওষুধও । ফলে মৃত্যুর হার বহু গুণ বেশি বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে । শুধুমাত্র কিমকে রাজনৈতিকভাবে সুবিধা পাইয়ে দিতেই মৃত্যুকে উল্লেখযোগ্যভাবে কম দেখানো হচ্ছে।
কোরিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ন্যাম সুং-উক (Nam Sung-wook) বলেছেন,’এক দশকের শাসনের প্রথম এবং সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছেন কিম । তাই কিমের কর্তৃত্বকে রক্ষা করার জন্য মৃত্যুর হারকে কম করে দেখানো হচ্ছে ।’
প্রসঙ্গত,এপ্রিলের শেষের দিকে পিয়ংইয়ংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল । কয়েক হাজার সৈন্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তাতে অংশগ্রহণ করেছিল । ইভেন্টের পরে প্যারেড অংশগ্রহণকারীদের সাথে কয়েক ডজন স্মারক গ্রুপ ফটো তুলতে বেশ কয়েক দিন কাটিয়েছিলেন কিম জন উন । তাদের কারোরই মুখে মাস্ক ছিল না । আর তার পর থেকেই উত্তর কোরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে করোনার প্রকোপ । এখন ঘরোয়া টোটকা দিয়ে উত্তর কোরিয়া কিভাবে এই মহামারির মোকাবিলা করে সেটাই দেখার ।।

Previous Post

ফার্মাসিস্টের শংসাপত্র জাল করে চার জেলায় ওষুধের দোকানে ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক

Next Post

রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে কালনা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম চার পড়ুয়া

Next Post
রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে কালনা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম চার পড়ুয়া

রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে কালনা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম চার পড়ুয়া

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.