• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফের শিরোনামে বর্ধমানের খাগড়াগড়, এবার জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার চক্রের তিন সদস্য

Eidin by Eidin
May 19, 2022
in রাজ্যের খবর
ফের শিরোনামে বর্ধমানের খাগড়াগড়, এবার জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার চক্রের তিন সদস্য
থানায় ধৃত তিন জাল নোটের কারবারি । বর্ধমান । বৃহস্পতিবার ।
8
SHARES
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ মে : বিস্ফোরণ কাণ্ডে দুই জেএমবি জঙ্গী নিহত হওয়ার সাত বছর পর ফের শিরোনামে বর্ধমানের খাগরাগড় । তবে এবার বিস্ফোরণ বা বোমা বারুদ উদ্ধার নিয়ে নয়। বর্ধমানের খাগড়াগড়ে পূর্ব মাঠপাড়াএবার হদিস মিললো জাল নোট তৈরীর কারখানার । সেই কারখানায় অভিযান চালিয়ে বর্ধমান তানার পুলিশ বৃহস্পতিবার উদ্ধার করেছে বেশ কিছু নকল নোট, নোট ছাপার মেশিন ও অন্যান্য সরঞ্জাম। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে দীপঙ্কর চক্রবর্তীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় ।বাকী দুই ধৃত গোপাল সিং এবং বিপুল সরকার বর্ধমান শহরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে,খাগড়াগড় ও তার সংলগ্ন এলাকায় জাল নোটের লেনদেন চলছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায় ।তার পরই তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। খোঁজ খবর চালিয়ে পুলিশ জানতে পারে খাগড়াগড়ের পূর্ব মাঠপাড়ায় একটি বাড়িতে রমরমিয়ে চলছে জাল নোটের কারবার।এর বৃহস্পতিবার বিকালে পুলিল আচমকাই ওই বাড়িতে হানা দেয় ।হাতেনাতে জাল নোট সহ তিনজন ধরা পড়ে যায় পুলিশের হাতে ।
পুলিশ সুপার কামনাশিষ সেন এদিন বিকালে সাংবাদিক বৈঠক করে জানান, ধৃতদের কাছ থেকে ১২হাজার ৫০০টাকা জাল নোট এবং নোট তৈরীর ডাইস, পাউডার, কেমিক্যাল ইত্যাদি উদ্ধার হয়েছে। তিনি আরো জানান , সুনির্দিষ্ট ধারায় মামলা রুজুকরে শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজত নেওয়া হবে।ধৃতদের হেপাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে তারা কতদিন ধরে এই জাল নোট তৈরীর সঙ্গে যুক্ত রয়েছে এবং তাঁদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে। এছাড়া জানার চেষ্টা করা সবে ধৃতরা ইতিমধ্যে কতটাকার জাল নোট শহরের ছড়িছে ।
খাগড়াগড়ের বাসিন্দা সেখ আজাদ জানান , গোপাল ষিং ৪-৫ মাস আগে খাগড়াগড়ের পূর্ব পাড়ায় সিরাজুল ইসলামের বাড়ি ভাড়া নেয় । তার সাথে তাঁর স্ত্রী, শাশুড়ি ও একজন পরিচারিকাও থাকে। এলাকায় সে নিজেকে মানবাধিকার কর্মী বলে পরিচয় দিত।কিন্তু সে যে আদতে জাল নোটের কারবারী তা কেউ কল্পনাও করতে পারেনি ।বহিরাগত এই সব লোকের জন্যেই বিস্ফোরণ কাণ্ডের পর ফের বদনামের ভাগিদার হল খাগড়াগড় । এইসব নিয়ে এলাকাবাষীয় যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন। ধৃতদের কড়া শাস্তির দাবী করেছেন খাগড়াগড়ের আদি বাসিন্দারা। ধৃত গোপাল সিং এর বাড়ির পরিচারিকা জানান, পুলিশ এসে বাড়ি থেকে দুটি সাদা কাগজ ভর্তি ব্যাগ নিয়ে গেছে।।

Previous Post

ভিন ধর্মের যুবকের সঙ্গে প্রেমের শাস্তি খুন,নিহত জাহানা খাতুনের বাবা ও দাদাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

Next Post

কালিয়াচক থানার আইসির বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তকরণের ঘটনার তদন্তভার সিবিআই-এনআইএর হাতে

Next Post
কালিয়াচক থানার আইসির বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তকরণের ঘটনার তদন্তভার সিবিআই-এনআইএর হাতে

কালিয়াচক থানার আইসির বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তকরণের ঘটনার তদন্তভার সিবিআই-এনআইএর হাতে

No Result
View All Result

Recent Posts

  • ছত্তিশগড়ের বিজাপুরে ২০ জন মহিলাসহ ৩০ জন নকশালের আত্মসমর্পণ 
  • অভাবের তাড়নায় রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি করছে পাকিস্তানিরা ; চুরি আটকাতে “নর্দমা আইন” আনলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ 
  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.