• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাঁকুড়ার ইন্দাসে পথ দূর্ঘটনায় মৃত ২, আহত ১

Eidin by Eidin
May 3, 2022
in রাজ্যের খবর
বাঁকুড়ার ইন্দাসে পথ দূর্ঘটনায় মৃত ২, আহত ১
ঘাতক বাসটি ঘিরে স্থানীয় বাসিন্দারা । ইন্দাস । মঙ্গলবার ।
10
SHARES
140
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৩ মে : বাঁকুড়ার ইন্দাসে পথ দূর্ঘটনার বলি হলেন এক মোটরসাইকেল আরোহী এবং এক সাইকেল আরোহী । গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী । পুলিশ জানিয়েছে,নিহত বাইক আরোহীর নাম শেখ রেজাউল(১৯) । তাঁর বাড়ি সাঁওতারি এলাকায় । নিহত সাইকেল আরোহী মঙ্গলা চরন সাঁতরা(৫২) ইন্দাস হাজরা পাড়ার বাসিন্দা । খুশির ঈদ আর অক্ষয় তৃতীয়ার দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ।
স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার বেলায় নামাজ শেষে এক বন্ধুকে বাইকে চাপিয়ে ইন্দাস থেকে কোতুলপুরের দিকে ঘুরতে যাচ্ছিলেন শেখ রেজাউল । তাঁরা সিকদারি মোড়ের কাছে আসতেই একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ রেজাউলের । গুরুতর জখম হয় তাঁর বন্ধু ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বাস ও বাইকের সংঘর্ষের সময় রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মঙ্গলা চরন সাঁতরা নামে ওই প্রৌঢ় । বাইক আরোহীদের বাঁচাতে গিয়ে চালক বাসটিকে রাস্তার বাম দিক চেপে ঘোরাতে গেলে বাসের চাকায় পৃষ্ট হয়ে যান সাইকেল আরোহী । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় । আহত বাইক আরোহীকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দূর্ঘটনার জেরে সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । পরে খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় । ঘাতক বাসটি আটক করেছে পুলিশ ।।

Previous Post

আদিবাসী শিশুদের ভুরিভোজের আয়োজন করে ঈদ উদযাপন করলেন ভাতারের স্কুল শিক্ষক মিসকিন

Next Post

এটিএমের সামনে সন্দেহজনক গতিবিধি দেখে ৩ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলে দিলেন স্থানীয় বাসিন্দারা

Next Post
এটিএমের সামনে সন্দেহজনক গতিবিধি দেখে ৩ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলে দিলেন স্থানীয় বাসিন্দারা

এটিএমের সামনে সন্দেহজনক গতিবিধি দেখে ৩ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলে দিলেন স্থানীয় বাসিন্দারা

No Result
View All Result

Recent Posts

  • পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 
  • দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে হিলিতে শোড়গোল, তৃণমূল ও সিপিএমের এক সুর 
  • বিহারে এক যুবককে মাদক দ্রব্য খাইয়ে বেহুঁশ করে জোরপূর্বক বিয়ে
  • পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে তোলপাড় ক্রিকেট জগৎ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.