• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আদিবাসী শিশুদের ভুরিভোজের আয়োজন করে ঈদ উদযাপন করলেন ভাতারের স্কুল শিক্ষক মিসকিন

Eidin by Eidin
May 3, 2022
in রাজ্যের খবর
আদিবাসী শিশুদের ভুরিভোজের আয়োজন করে ঈদ উদযাপন করলেন ভাতারের স্কুল শিক্ষক মিসকিন
10
SHARES
146
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ মে : রমজান মাসের শেষ দিনে এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে রক্তদান করার জন্য রোজা ভাঙতে হয়েছিল । কিন্তু তার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি খুশির ঈদ উৎযাপনে । বেশ কিছু আদিবাসী শিশুদের ভূরিভোজের আয়োজন করে ঈদ উদযাপন করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঝুঝকোডাঙ্গা গ্রামের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক মিসকিন মণ্ডল । তাঁর এই উদ্যোগে আপ্লুত শিশুদের পরিবার । শিক্ষকের মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারা ।
মঙ্গলবার ঈদ উপলক্ষে স্কুলে ছুটি থাকলেও কচিকাঁচাদের কলকাকলিতে মুখরিত ছিল ঝুঝকোডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় । এদিন সকাল থেকেই ঝুজকাডাঙ্গা, মেনাডাঙ্গা ও বামুনাড়া এই তিনটি গ্রাম মিলে ৪০-৫০ জন আদিবাসী শিশু মাতিয়ে রেখেছিল গোটা স্কুল চত্বর । শিশুদের সঙ্গে এসেছিলেন তাঁদের মায়েরাও । শিশুদের কাছে ছুটির দিনে স্কুলে আসার কারন জানতে চাওয়া হলে তারা বলে,’আজ খুশির ঈদ । তাই মিসকিন স্যারের সঙ্গে আমরা সকলে মিলে ঈদ উদযাপন করছি ।’

শিশুদের মাঝে স্কুল শিক্ষক মিসকিন মণ্ডল । ভাতার । মঙ্গলবার ।


ওই স্কুলেই শিক্ষকতা করেন মিসকিন মণ্ডল । একদিকে যখন শিশুরা দৌড়ঝাঁপে করছে অন্যদিকে তখন কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে স্কুলের মিডডে মিল তৈরির রান্নাঘরে শিশুদের জন্য দুপুরের খাবার তৈরি করতে ব্যস্ত মিসকিন । বেলা বারোটার মধ্যে রান্না শেষ । নিজের হাতে পরিবেশনের পর শিশুদের খাইয়ে দিতে দেখা গেছে তাঁকে । মেনুতে ছিল ফ্রাইড রাইস আর পনিরের তরকারি । মিসকিন বলেন, ‘আজ শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে খুব আনন্দ পেলাম ।’।

Previous Post

বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় পুলিশের জালে আততায়ী

Next Post

বাঁকুড়ার ইন্দাসে পথ দূর্ঘটনায় মৃত ২, আহত ১

Next Post
বাঁকুড়ার ইন্দাসে পথ দূর্ঘটনায় মৃত ২, আহত ১

বাঁকুড়ার ইন্দাসে পথ দূর্ঘটনায় মৃত ২, আহত ১

No Result
View All Result

Recent Posts

  • ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ফলতার “পুষ্পা” জাহাঙ্গির খান 
  • নীলফামারীতে নিজের ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে গ্রেপ্তার নরপশু বাবা 
  • তুরস্কের ইস্তাম্বুলে অল্প খরচে সুন্দর দাঁত বানাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রিটিশ  মডেল, প্রবল দুর্গন্ধ এবং হাঙরের মতো দাঁত নিয়ে এখন তিনি গৃহবন্দী 
  • হেপাজতে থাকা তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
  • মসজিদ ও ইসলামিক স্কুলে গুলি চালিয়ে আত্মহত্যা করল দুই মার্কিন কিশোর, মৃত্যু হয়েছে আরও ৩ জনের  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.