• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দিল্লিতে কাজে গিয়ে উধাও মেমারির প্রৌঢ়, উৎকন্ঠায় পরিবার

Eidin by Eidin
May 1, 2022
in রাজ্যের খবর
দিল্লিতে কাজে গিয়ে উধাও মেমারির  প্রৌঢ়, উৎকন্ঠায় পরিবার
উদ্বিগ্ন পরিবার । ইনসেটে নিখোঁজ প্রৌঢ় । মেমারি । রবিবার ।
8
SHARES
108
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০১ মে : মাস দেড়েক আগে দিল্লিতে কাজে গিয়ে হঠাৎ উধাও হয়ে গেলেন মেমারির এক প্রৌঢ় ৷ থানায় নিখোঁজ ডাইরিও করা হয় । কিন্তু সুবোধ ক্ষেত্রপাল নামে বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ের এযাবৎ কোনও হদিশ করতে পারেনি পুলিশ । বর্তমানে ওই প্রৌঢ় কোথায় কি অবস্থায় আছেন,আদপেই তিনি জীবিত আছেন কিনা তা নিয়ে তীব্র সংশয়ের মধ্যে রয়েছেন পরিবারের লোকজন ।
জানা গেছে মেমারি ১ ব্লকের বোহার-২ অঞ্চলের উত্তর শ্রীধরপুর নওপাড়ায় বাড়ি সুবোধ ক্ষেত্রপালের । বাড়িতে রয়েছেন স্ত্রী চন্দনাদেবী এবং ছেলে রনজিৎ(২০) । দুই মেয়ে জ্যোৎস্না ও মানার বিয়ে হয়ে গেছে । চন্দনাদেবী জানিয়েছেন,গ্রামের কয়েকজন দিল্লিতে জনমজুরির কাজ করে । তাদের সঙ্গে মাস দেড়েক আগে জনমজুরির কাজ করতে গিয়েছিল তাঁর স্বামী ও ছেলে ৷ একটি ঘর ভাড়া করে থাকছিল তারা । তাঁর স্বামী একবেলা কাজও করেছিল । তারপ স্নানের জন্য বেড়িয়ে তিনি হঠাৎ উধাও হয়ে যান । তারপর থেকে তিনি আর ঘরে ফেরেননি ।
জানা গেছে,সুবোধবাবুর ছেলে ও বাকি সঙ্গীসাথীরা অনেক খোঁজাখুঁজি করেন । কিন্তু প্রৌঢ়ের কোনো সন্ধান মেলেনি । এদিকে প্রৌঢ়ের ছেলে বাড়ি ফিরে আসে । শেষে মার্চ মাসের ১৫ তারিখে মেমারি থানায় একটি নিখোঁজ ডাইরি করেন প্রৌঢ়ের স্ত্রী চন্দনাদেবী । চন্দনাদেবী বলেন, ‘বাড়িতে একটাই মোবাইল । সেটা আমার কাছেই আছে । তবে ফোন নম্বর লিখে নিয়ে গিয়েছিলেন আমার স্বামী । কিন্তু আজ পর্যন্ত উনি কোনও ফোনও করেননি । আমার স্বামী কোথায় কি অবস্থায় আছেন তা জানতে পারছি না । আদপেই উনি বেঁচে আছেন কিনা বুঝতে পারছি না ।’
এদিকে ওই প্রৌঢ় দিল্লিতে কাজে গিয়ে আচমকা উধাও হয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ জানিয়েছে,প্রৌঢ়ের সন্ধান চালানো হচ্ছে ।।

Previous Post

আজকের রাশিফল : রবিবার ০১ মে ২০২২

Next Post

অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার কারনে পাকিস্থানীদের জন্য ভিসা নীতি কঠোর করল তুরস্ক

Next Post
অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার কারনে পাকিস্থানীদের জন্য ভিসা নীতি কঠোর করল তুরস্ক

অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার কারনে পাকিস্থানীদের জন্য ভিসা নীতি কঠোর করল তুরস্ক

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.