• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কলেজের ল্যাবে নেই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, আন্দোলনে নামলো বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়ারা

Eidin by Eidin
April 28, 2022
in রাজ্যের খবর
কলেজের ল্যাবে নেই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, আন্দোলনে নামলো বর্ধমানের ইউনিভার্সিটি  ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়ারা
আন্দোলনে পড়ুয়ারা । বর্ধমান । বৃহস্পতিবার ।
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ এপ্রিল : সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজে ল্যাব আছে। কিন্তু ল্যাবে দীর্ঘদিন ধরে নেই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট।তাই আবেদন নিবেদন ছেড়ে ল্যাব ইনস্ট্রুমেন্ট কেনার দাবীতে এবার আন্দোলনে নেমে পড়লো বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়ারা । কলেজ অধ্যক্ষ যদিও পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে তা দ্রুত পূরণের ব্যাপারে আশ্বস্ত করেছেন ।
আন্দোলনে অংশ নেওয়া ছাত্রী ঐশ্বর্য পাঁজা ও
অনুপম দাস জানান,২০২১ সালের ১৬ নভেম্বর তাঁদের কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রায় ৫ লক্ষ টাকার ল্যাব ইনসট্রুমেন্ট চুরি করে নিয়ে গেছে বলে কলেজের পক্ষ থেকে জানানো হয়। সেই চুরির এখনো কোনো কিনারা হয়নি’।অনুপম দাস বলেন ,’এই চুরির ঘটনার পর শুরু হয়ে যায় করোনা ভাইরাসের প্রোকোপ। করোনা কালে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকে।তখন অনলাইনেই চলে পঠন পাঠন।ফলে ওই সময়ে পড়ুয়াদের ইনসট্রুমেন্টের প্রয়োজন হয়নি।তবুও ওই সময়ে কলেজ কর্তৃপক্ষ ল্যাব ফিস সহ নির্ধারিত সমস্ত ফিস নিয়েছে। এখন কলেজ খুলেছে। অফলাইনে ক্লাসও শুরু হয়েছে।তার পরেও গুরুত্বপূর্ণ ল্যাব ইনসট্রুমেন্ট না থাকায় ছাত্রছাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে । এনিয়ে কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন লাভ হয়নি। তাই কলেজ কর্তৃপক্ষ দ্রুত যাতে ল্যাব ইনসট্রুমেন্ট কেনেন সেই দাবীতে বৃহস্পতিবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে ।
এই প্রসঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে থাকা সন্দীপন নাথ ঠাকুর বলেন,’একথা ঠিক যে ইনসট্রুমেন্ট না থাকায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে । তাই ওদের দাবী অযৌক্তিক নয় ।’ অধ্যক্ষ অভিজিৎ মিত্র বলেন,’কোভিডের জন্য দু’বছর কলেজের পঠন পাঠন বন্ধ ছিল। এখন সবে মার্চ মাস থেকে পঠনপাঠন শুরু হয়েছে। ল্যাব থেকে ইনস্ট্রুমেন্ট চুরি যায় । পুলিশকে তা বলাও হয়েছে । পাশাপাশি ইনস্ট্রুমেন্ট কেনার তালিকাও তৈরি করা হচ্ছে। এরপর বিজ্ঞাপণ দিয়ে টেণ্ডার ডাকা হবে।সরকারি নিয়ম মেনে এইসব করতে গিয়ে দেরী হচ্ছে। তবে খুব দ্রুত ইন্সট্রুমেন্ট কেনার ব্যবস্থা করা হবে ।’।

Previous Post

চলচ্চিত্র ও টিভি অভিনেতা সেলিম ঘাউসের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

Next Post

আজকের রাশিফল : শুক্রবার ২৯ এপ্রিল ২০২২

Next Post
আজকের রাশিফল : শুক্রবার  ২৯ এপ্রিল ২০২২

আজকের রাশিফল : শুক্রবার ২৯ এপ্রিল ২০২২

No Result
View All Result

Recent Posts

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 
  • দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে হিলিতে শোড়গোল, তৃণমূল ও সিপিএমের এক সুর 
  • বিহারে এক যুবককে মাদক দ্রব্য খাইয়ে বেহুঁশ করে জোরপূর্বক বিয়ে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.