• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাঁকুড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পুলিশ-জনতা খন্ডযুদ্ধ,ইঁটবৃষ্টি ক্ষিপ্ত জনতার,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের, ছোড়া হল কাঁদানে গ্যাসের সেল, আটক ১৭

Eidin by Eidin
April 10, 2022
in রাজ্যের খবর
বাঁকুড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পুলিশ-জনতা খন্ডযুদ্ধ,ইঁটবৃষ্টি ক্ষিপ্ত জনতার,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের, ছোড়া হল কাঁদানে গ্যাসের সেল, আটক ১৭
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১০ এপ্রিল : রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বাঁকুড়া শহর । পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইঁটবৃষ্টির অভিযোগ উঠল শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের বিরুদ্ধে । ইঁটের আঘাতে জখম হয় দুই পুলিশকর্মী । এরপর ব্যপক লাঠিচার্জ শুরু করে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে । বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।
জানা গেছে,রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল যৌথভাবে রবিবার বিকালে বাঁকুড়ার পাঁচবাগা থেকে লালবাজার পর্যন্ত শোভাযাত্রা বের করেছিল । আগে থেকেই মিছিলের উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করে মিছিলের রুট ঠিক করে দিয়েছিল পুলিশ ও প্রশাসন । মাচানতলায় থাকা মসজিদটি এড়াতে শোভাযাত্রার জন্য বিকল্প একটা রুট ঠিক করে দেওয়া হয় ।
পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘মাচানতলায় শোভাযাত্রাটি আসতেই শোভাযাত্রায় অংশগ্রহনকারী বয়স্ক ব্যক্তিরা বিকল্প রুট দিয়ে চলে যান । কিন্তু অল্পবয়সী যারা ছিলেন তারা মসজিদের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে । তাদের ব্যারিকেড করে আটকে নেওয়া হয় । তখন ওই দলটি পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । দু’জন পুলিশকর্মী আহত হন । আমরা। তখন লাঠিচার্জ করি ।’
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের গাড়িতেও ইঁট এসে পড়ে বলে জানা গেছে । মন্ত্রী বলেন, ‘মিছিল ভন্ডুল করতে এসব শাসক দলের চক্রান্ত। ভিড়ের মধ্যে গাঢাকা দিয়ে তৃণমূলের লোকেরাই উত্তেজনা ছড়িয়েছে । আমাদের লোকজন কখনই এই ধরনের কাজ করতে পারে না ।’ অন্যদিকে তৃনমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ‘ভগবান রামকে পায়ের তলায় পিষে মারল বিজেপি । রামের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করল । বিজেপি আজ যেভাবে পরিকল্পনা করে এই ঘটনা ঘটালো তাতে বাঁকুড়া শহরের মানুষ হতভম্ব । বাঁকুড়া পুরসভায় এবারে একটি আসনও পায়নি বিজেপি । ওদের পায়ের তলায় মাটি সরে গেছে । তাই সেই জায়গা ফিরে পেতে মরিয়াভাবে এই সব কাজ করছে বিজেপি ।’।

Previous Post

বিজেপি শাসিত দুই রাজ্য রামনবমীর শোভাযাত্রায় ইঁটবৃষ্টি, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করল দুষ্কৃতীরা

Next Post

বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষকের ১৯ দিন পর জামিন, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

Next Post
বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষকের ১৯ দিন পর জামিন, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষকের ১৯ দিন পর জামিন, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

No Result
View All Result

Recent Posts

  • ইন্দোনেশিয়ার বালিতে অশ্লীল ভিডিও রেকর্ড করে গ্রেপ্তার ফরাসি পর্ন তারকা কালেমসলু ; হতে পারে ১০ বছরের জেল 
  • বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু ; বললেন : “লোক এক মুহুর্তও এই অপশাসন, কুশাসন,জঙ্গলরাজ রাখতে চাইছে না”
  • সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 
  • মঙ্গলকোটে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীর দেখানো জায়গায় চোরাই টাকা ও গহনা উদ্ধার করল পুলিশ, চোরাই গহনা সহ গ্রেপ্তার নদীয়ার স্বর্ণকার 
  • দিল্লিতে লস্কর-ই-তৈবার কুখ্যাত সন্ত্রাসী শাব্বির আহমেদ লোন গ্রেপ্তার, পাকিস্তানের নির্দেশে ভারতে নাশকতার ছক কষছিল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.