• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় বিদ্যুৎ চুরির অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত এসআই ও সিভিক ভলান্টিয়ার

Eidin by Eidin
March 17, 2022
in রাজ্যের খবর
কাটোয়ায় বিদ্যুৎ চুরির অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত এসআই ও সিভিক ভলান্টিয়ার
আহত এসআই আবদুল হাসিম হাজারি । কাটোয়া। বৃহস্পতিবার ।
10
SHARES
142
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ মার্চ : বিদ্যুৎ চুরির অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার বাঁধমুড়ো গ্রামে । বিদ্যুৎ চুরিতে অভিযুক্ত আনসার মল্লিকের পরিবারের লোকজনের হামলায় মাথা ফাটে এসআই আবদুল হাসিম হাজারির । এছাড়া আহত হন কৈলাস সাহা নামে একজন সিভিক ভলেন্টিয়ার । তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয় । এই ঘটনায় পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাতে শুরু করেছে ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
পুলিশ সুত্রে খবর,বাঁধমুড়ো গ্রামের বাসিন্দা আনসার মল্লিক দীর্ঘদিন ধরে হুকিং করে সাবমার্বিল পাম্প চালাচ্ছেন বলে অভিযোগ । বিদ্যুৎ দপ্তরের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করে পুলিশ । এদিন রাতে তাঁকে পাকড়াও করতে বাঁধমুড়ো গ্রামে গিয়েছিলেন এসআই আবদুল হাসিম হাজারি । তাঁর সঙ্গে ছিলেন সিভিক ভলেন্টিয়ার কৈলাস সাহা । জানা গেছে,তাঁরা আনসারকে ধরে যেই গাড়িতে তুলতে যাবেন ঠিক সেই সময় অভিযুক্তের তিন ছেলে, পুত্রবধূরা, আরও কয়েকজন আত্মীয় মিলে তাঁকে ছিনিয়ে নিয়ে পালায় । মহিলারা আধলান ইঁট তুলে পুলিশকে লক্ষ্য করে ছুড়তে শুরু করে । অতজনের আচমকা হামলায় কার্যত হতভম্ব হয়ে যায় এসআই ও সিভিক ভলান্টিয়ার । তারই মাঝে একটা ইঁট এসে পড়ে এসআই আবদুল হাসিম হাজারির মাথায় । তাঁর মাথা ফেটে যায় । আহত হন সিভিক ভলেন্টিয়ার কৈলাস সাহাও । সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনা হয় ।।

Previous Post

প্রেমিককে খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিকা ও তার পরিবার সদস্যরা

Next Post

“বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়”- শ্রীশ্রী সারদামায়ের বাণী

Next Post
“বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়”- শ্রীশ্রী সারদামায়ের বাণী

"বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়"- শ্রীশ্রী সারদামায়ের বাণী

No Result
View All Result

Recent Posts

  • শুক্র অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য এবং বৈবাহিক জীবনে সুখ লাভের জন্য
  • পাকিস্তান সরকারের লালিত পালিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেট এখন তাদেরই মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে 
  • বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে খালেদা জিয়ার দল বিএনপি 
  • জামাত ইসলামির একমাত্র হিন্দু প্রার্থী ৫০ হাজার ভোটে হারলেন
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.