• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বোরখা পড়ে মেয়েদের সঙ্গে অসভ্যতা ! গ্রেফতার একাদশ শ্রেণীর ছাত্র

Eidin by Eidin
March 13, 2022
in দেশ
বোরখা পড়ে মেয়েদের সঙ্গে অসভ্যতা ! গ্রেফতার একাদশ শ্রেণীর ছাত্র
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৩ মার্চ : কর্ণাটকের যে ‘হিজাব বিতর্ক’ সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে,এবার সেই বোরখাকে কেন্দ্র করে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশ থেকে । এক একাদশ শ্রেণীর ছাত্র বোরখা পড়ে কলেজ ছাত্রীদের মাঝে বসে দিনের পর দিন বাসে চড়ে যাতায়াত করত । এমনকি সে মেয়েদের সঙ্গে অসভ্যতাও করত বলে অভিযোগ । সন্দেহ হওয়ায় ওই ছাত্রীরাই থানায় খবর দেয় । শেষে পুলিশের জেরায় কিশোরের চালাকি ধরা পড়ে যায় । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌর জেলার নাজিবাবাদ থানার আদর্শনগর চৌকির অন্তর্গত এলাকায় । পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ সোহেল(১৯) । তার বাড়ি নাজিবাবাদের পাঠানপুরা মহল্লায় । আদর্শনগর ফাঁড়ির ইনচার্জ ধনওয়ান সিং জানিয়েছে,ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে ।
জানা গেছে,শনিবার বাসের মধ্যে যথারীতি কলেজ ছাত্রীদের পাশে বসে যাচ্ছিল বোরখায় ঢাকা ওই কিশোর । কিন্তু তার আচরনে সন্দেহ হয় কিশোরের পাশে বসা কলেজ ছাত্রীদের । এরপর সিকেআই চৌরাস্তায় সে বাস থেকে নামতেই ছাত্রীরা তার পিছু নেয় । বেগতিক বুঝে দৌড়তে শুরু করে কিশোর । তার পিছু ধাওয়া করে কলেজ ছাত্রীরা । ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে আদর্শনগর চৌকির পুলিশ । পুলিশ তাকে ধরার চেষ্টা করলে সে পাশের একটি শৌচাগারে লুকিয়ে থাকে বোরখা পরা কিশোর । কিন্তু শেষ পর্যন্ত সে পুলিশের হাতে ধরা পড়ে যায় ৷ এরপর পুলিশ তাকে জিজ্ঞাবাদের জন্য চৌকিতে নিয়ে আসে ।
এদিকে বোরখার ভিতরে মনুষ্যটি আদপে মহিলা না পুরুষ তা নিয়ে তখনও ধন্দ্বে ছিল পুলিশ আধিকারিকরা । বারবার জিজ্ঞাসা করাতেও টুৃঁ শব্দ করছিল না ওই কিশোর । শেষে পুলিশের ডান্ডা দেখে যখন তার মুখ থেকে আওয়াজ বের হয় তখন পুরুষালি কন্ঠস্বর শুনে কার্যত চোখ কপালে ওঠে পোড় খাওয়া পুলিশ আধিকারিকদের । পুলিশি জেরায় কিশোর নিজেই জানায় সে একাদশ শ্রেণীর ছাত্র । এরপর পুলিশ গুনধর কিশোরের শরীর থেকে বোরখা খোলা করায় । খবর দেওয়া হয় তার বাড়িতে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,ওই কিশোরকে অনেকদিন ধরেই তাঁরা বোরখা পরে যাতায়ত করতে দেখছেন । তবে সে যে আদপে একজন ছেলে তা তাঁরা ঘুনাক্ষরেও টের পাননি । আর সেই সুযোগে ওই কিশোর বহু স্কুল ও কলেজ ছাত্রীদের শ্লীলতাহানী করেছে বলে অভিযোগ । ধৃত কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি ও হিন্দু সংগঠনের সদস্যরা ।।

Previous Post

অভিনেত্রী সানি লিওন যাওয়ায় বেজায় চটেছে বাংলাদেশের ইসলামী ঐক্যজোট, ফেরত না পাঠালে পরিস্থিতি খারাপ হবে বলে হুঁশিয়ারি সংগঠনের

Next Post

তারাপীঠে পুজো দিতে যাবার সময় ট্রেনে চাপতে গিয়ে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

Next Post
তারাপীঠে পুজো দিতে যাবার সময় ট্রেনে চাপতে গিয়ে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

তারাপীঠে পুজো দিতে যাবার সময় ট্রেনে চাপতে গিয়ে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

No Result
View All Result

Recent Posts

  • ইন্দোনেশিয়ার বালিতে অশ্লীল ভিডিও রেকর্ড করে গ্রেপ্তার ফরাসি পর্ন তারকা কালেমসলু ; হতে পারে ১০ বছরের জেল 
  • বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু ; বললেন : “লোক এক মুহুর্তও এই অপশাসন, কুশাসন,জঙ্গলরাজ রাখতে চাইছে না”
  • সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চললো যোগী বাবার  বুলডোজার, বিশাল পুলিশবাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছর ধরে  দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি 
  • মঙ্গলকোটে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীর দেখানো জায়গায় চোরাই টাকা ও গহনা উদ্ধার করল পুলিশ, চোরাই গহনা সহ গ্রেপ্তার নদীয়ার স্বর্ণকার 
  • দিল্লিতে লস্কর-ই-তৈবার কুখ্যাত সন্ত্রাসী শাব্বির আহমেদ লোন গ্রেপ্তার, পাকিস্তানের নির্দেশে ভারতে নাশকতার ছক কষছিল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.