• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বামীর প্রথম বিয়ের কথা জানতে পেরে ডিভোর্স চেয়েছিলেন দ্বিতীয় পক্ষের হিন্দু স্ত্রী, সেই রাগে ২৩ বার ছুরিকাঘাত করে তাঁকে প্রাণে মারার চেষ্টা করল স্বামী

Eidin by Eidin
March 12, 2022
in দেশ
স্বামীর প্রথম বিয়ের কথা জানতে পেরে ডিভোর্স চেয়েছিলেন দ্বিতীয় পক্ষের হিন্দু স্ত্রী, সেই রাগে ২৩ বার ছুরিকাঘাত করে তাঁকে প্রাণে মারার চেষ্টা করল স্বামী
7
SHARES
106
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গদাগ(কর্ণাটক),১২ মার্চ : নিজেকে অবিবাহিত ও ছাত্র পরিচয় দিয়ে এক সম্ভ্রান্ত হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়েকে বিয়ে করেছিল পেশায় অটোচালক এক মুসলিম যুবক । এমবিএ স্নাতক ওই মেয়েটি প্রেমের টানে বাড়ির অমতে তাকে বিয়ে করে । তাঁদের একটি সন্তানও হয় । কিন্তু সম্প্রতি ওই তরুনী জানতে পারেন তাঁর স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ও তিন সন্তান রয়েছে । একথা জানতে পেরে তিনি বাপের বাড়ি চলে যান । পাশাপাশি ডিভোর্সের মামলাও করেন । সেই আক্রোশে স্ত্রীকে উপর্যুপরি ২৩ বার ছুরিকাঘাত করে প্রাণে মারার চেষ্টা করল স্বামী । নৃসংস এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের গদাগ জেলায় (Gadag district) । গুরতর আহত অপূর্ব পুরাণিক ওরফে আরফা ভানু (২৬) বর্তমানে হাসপাতালে জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক মহম্মদ ইজাজ(৩০) পলাতক । তাঁর সন্ধান চলছে ।
স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন সুত্রে জানা গেছে, মহম্মদ ইজাজের অটোয় চড়ে কলেজ যেতেন অপূর্ব পুরাণিক নামে ওই তরুনী । সেই সুত্রে দু’জনের পরিচয় থেকে প্রেম । ইজাজ অপূর্বকে মিথ্যা বলেছিল যে সে পড়াশুনা করছে এবং অবসর সময়ে অটো চালক হিসেবে কাজ করে । তার কথায় বিশ্বাস করে ২০১৮ সালে মেয়েটির পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ইজাজকে বিয়ে করে । এরপর ইজাজ তাঁকে ইসলামে ধর্মান্তরিত করতে বাধ্য করে বলে অভিযোগ । বিয়ের পর অপূর্বকে মুসলমানে ধর্মান্তরিত করা হয় । তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় আরফা ভানু । এমনকি বোরকা,হিজাব পরা,মাংস খাওয়া ইত্যাদি ইসলামিক ঐতিহ্যও অনুসরণ করে চলতে শুরু করে মেয়েটি । সম্পূর্ণরূপে হিন্দু ঐতিহ্য পরিত্যাগ করে অপূর্ব । পরবর্তী কালে অপূর্ব একটি সন্তানের জন্ম দেওয়ার পর তাঁর বাবা-মাও বিষয়টি মেনে নেয় ।
জানা গেছে,অপূর্ব পুরাণিকের সঙ্গে বিয়ের আগে একজন মুসলিম মহিলাকে বিয়ে করেছিলেন মহম্মদ ইজাজ । প্রথম পক্ষের ৩ সন্তানও রয়েছে । সম্প্রতি ইজাজের প্রথম বিয়ের কথা জানতে পেরে দুই বছরের ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান অপূর্ব । তারপর মাস চারেক আগে তিনি গদগ জেলায় তাঁর বাবা মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করেন । সেই সঙ্গে স্থানীয় আদালতে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন তিনি ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার । জানা গেছে, অপূর্ব তার এক প্রতিবেশীর সাথে টু-হুইলার চালানো শিখতে মাঠে গিয়েছিল । সেই সময় সেখানে চড়াও হয় মহম্মদ ইজাজ । তাকে দেখে স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করেন অপূর্ব । ইজাজও তাঁর পিছু ধাওয়া করে । ইতিমধ্যে স্কুটি নিয়ে পড়ে গেলে ইজাজ একটি চাকু দিয়ে তাঁর স্ত্রীর শরীরে ২৩ বার কোপ বসিয়ে দিয়ে চম্পট দেয় । স্থানীয় লোকজন অপূর্ব পুরাণিক ওরফে আরফা ভানুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শহরের একটি হাসপাতালে ভর্তি করে । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।।

Previous Post

শ্রী রামকৃষ্ণ ও শ্রী সারদাদেবীর জীবনের খন্ডচিত্র

Next Post

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Next Post
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের দিনাজপুরের সরকারি স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে খুন  
  • নবরাত্রির দিন মন্দিরে যাওয়ার জিদ করায় হিন্দু স্ত্রীকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দিল স্বামী মহম্মদ আরজু, এর আগে সে তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছিল বলে অভিযোগ 
  • জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাপবাপান্ত করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি  মল্লিকার্জুন খাড়গে 
  • ৩৪ বছরের নাস্তিক সিপিএম আর ১৫ বছরের জামাতি তৃণমূল সংস্কৃতিকে শেষ করে দিয়েছে : এর থেকে বেরিয়ে আসতে স্কুল স্তরে “রাষ্ট্রবাদী” শিক্ষার উপর জোর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • “বিকৃত অবৈধ সম্পর্কের” টানাপোড়েনের জেরেই মুবারক শেখ নামে যুবককে খুন : জানালেন ফারাক্কার পুলিশ সুপার ; গ্রেপ্তার ঘাতক নাসিরুদ্দিন শেখ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.