• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রী সারদা মায়ের জীবনের কিছু ঘটনা

Eidin by Eidin
March 11, 2022
in ব্লগ
শ্রী সারদা মায়ের জীবনের কিছু ঘটনা
17
SHARES
242
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

🌺 সারদা তখন পাঁচ বছর অতিক্রম করে ছ-বছরে পড়েছেন। আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়-ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ—সাধনার তােড়ে ভেসে চলেছেন। জগজ্জননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না। অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খঙ্গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন , মা দেখা দিলেন তখন। এরপর থেকে জগজ্জননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন—আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন। মায়েছেলের এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বর মন্দিরে যে খেলা জগৎ আর কখনও দেখেনি। কিন্তু সাধারণ লােকের পক্ষে সেই দিব্যলীলা বােঝা সম্ভব নয়। তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন। গদাধরের ‘মস্তিষ্কবিকৃতি’র খবর কামারপুকুরেও এসে পৌছল। মা চন্দ্রমণি দেবী তাঁকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর-পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। পাত্রীর সন্ধান খুব গােপনে চলতে লাগল— পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন, তখন তিনি বিরক্ত তাে হলেনই না, উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ-অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে, সেরকম আনন্দ করতে লাগলেন। কিন্তু খোঁজ-খবর করেও মনােমতাে পাত্রী কিছুতেই পাওয়া গেল না। সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন,‘এদিক ওদিক খুঁজে কি হবে ? জয়রামবাটীর রামচন্দ্র মুখুজ্যের বাড়িতে দেখগে, বিয়ের কনে সেখানে “কুটোবাঁধা” আছে। অর্থাৎ সারদাদেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন, ঠিক যেভাবে গাছের কোন ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য ।।

সংগৃহীত : ‘শ্রীমা সারদাদেবীর জীবনের কয়েকটি ঘটনার সংকলন’- রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার

Previous Post

রবিনসন স্ট্রিটে কাণ্ডের পুনরাবৃত্তি এবার মেমারিতে, দিদির পচাগলা মৃতদেহের সঙ্গে পাঁচ দিন শুয়ে বসে কাটালেন বোন

Next Post

ইউক্রেনের জন্য ১৩৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ আমেরিকার, পুতিন দুদিনের মধ্যে কিয়েভ দখলের পরিকল্পনা করছেন বলে আশঙ্কা প্রকাশ মার্কিন গোয়েন্দা সংস্থার

Next Post
ইউক্রেনের জন্য ১৩৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ আমেরিকার, পুতিন দুদিনের মধ্যে কিয়েভ দখলের পরিকল্পনা করছেন বলে আশঙ্কা প্রকাশ মার্কিন গোয়েন্দা সংস্থার

ইউক্রেনের জন্য ১৩৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ আমেরিকার, পুতিন দুদিনের মধ্যে কিয়েভ দখলের পরিকল্পনা করছেন বলে আশঙ্কা প্রকাশ মার্কিন গোয়েন্দা সংস্থার

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী 
  • গৃহস্থবাড়িতে চুরি করার সময় ২ চোর সানারুল সেখ ও সানারুল মোল্লা পুলিশের হাতে পাকড়াও 
  • সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন ভারত  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.