• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন

Eidin by Eidin
March 4, 2022
in খেলার খবর
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন
9
SHARES
125
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ক্যানবেরা,০৪ মার্চ : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর ৷ ওয়ার্নের ম্যানেজার জেমস এরস্কাইন অস্টেলিয়ার সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,আজ শুক্রবার ৪ মার্চ, থাইল্যান্ডের কোহ সামুইতে সন্দেহভাজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন । শেনকে তাঁর ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন । কিন্তু শেষ রক্ষা হয়নি ।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন,পরিবারের অনুরোধে কিছুটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে । পরবর্তী সময়ে বিষদে জানানো হবে ।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ লেগ-স্পিনারদের মধ্যে অন্যতম শেন ওয়ার্ন ৷ ১৯৯২ সালে ভারতের বিপক্ষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন । ২০০৭ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করার পর তিনি অবসর নেন । ১৪৫ টি টেস্ট খেলে ৭০৮ টি উইকেট নিয়েছিলেন শেন ওয়ার্ন ৷ মুথাইয়া মুরালিধরনের পর টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার খেতাব রয়েছে শেনের দখলে । তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট জগতে ।।

Previous Post

পথ কুকুরকে বাড়িতে ঢুকিয়ে ধর্ষণ ! প্রতিবেশী সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গুনধর

Next Post

আনিসের মৃত্যুর প্রতিবাদে চলা আন্দোলনের মতোন করেই এবার বর্ধমানের তুহিনার মৃত্যু নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া শুরু করে দিল কংগ্রেস ও বামেরা

Next Post
আনিসের মৃত্যুর প্রতিবাদে চলা আন্দোলনের   মতোন করেই এবার বর্ধমানের তুহিনার মৃত্যু নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া শুরু করে দিল কংগ্রেস ও বামেরা

আনিসের মৃত্যুর প্রতিবাদে চলা আন্দোলনের মতোন করেই এবার বর্ধমানের তুহিনার মৃত্যু নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া শুরু করে দিল কংগ্রেস ও বামেরা

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.