• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় ১৭ টি মৃত পাখিসহ দুই চোরা শিকারিকে গ্রেফতার করল পুলিশ

Eidin by Eidin
March 3, 2022
in রকমারি খবর
কাটোয়ায় ১৭ টি মৃত পাখিসহ দুই চোরা শিকারিকে গ্রেফতার করল পুলিশ
21
SHARES
304
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ১৭ টি মৃত পাখিসহ দুই চোরা শিকারিকে আটক করল বনদপ্তর । পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় । বনপ্তরের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর হিম মুর্মু ও শিবু মুর্মু নামে ওই দুই চোরা শিকারিকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা পূর্বস্থলী থানার সারানপুর গ্রামের বাসিন্দা । তাঁরা গুলতির সাহায্যে পাখিগুলিকে মেরেছে বলে জানা গেছে । পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে । পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন কর্মাধক্ষ্য শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন,পাখি শিকার রুখতে নজরদারির পাশাপাশি এনিয়ে নিয়ে ফের সচেতনতামূলক প্রচার চালানো হবে এলাকায় ।
বনদফতরের কাটোয়া রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক সুকান্ত ওঝা জানিয়েছেন,বৃহস্পতিবার বিকেলে কাটোয়া ২ ব্লকের শ্রীবাটি গ্রামে গিয়ে ওই দুই যুবক গুলতি দিয়ে ১৭ টি পাখি মেরে ফেলে । পাখিগুলির মধ্যে কয়েকটি পরিযায়ী পাখিও রয়েছে । গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করার পাশাপাশি মৃত পাখিগুলিকে উদ্ধার করে আনেন ।
বনদপ্তর সুত্রে জানা গেছে,এবারে বনদপ্তর থেকে পূর্ব বর্ধমান জেলায় পরিযায়ী পাখির সংখ্যা গননা করা হয়েছিল । তাতে দেখা যায় এবারে এলাকার বিভিন্ন জায়গায় মোট ১৩ হাজার ২৩৫ টি পরিযায়ী পাখি এসেছিল । তার মধ্যে পূর্বস্থলীর চুপিতে ৯০০১ টি, ভাতের বিল, উরাল বিল ও শ্রীরামপুরের বিল মিলে ১৪৮৮ টি,কাটোয়ার অগ্রদ্বীপ ও কালিকাপুর মিলে ৩৯৭ টি, করজগ্রাম ও ক্ষীরগ্রামে মিলে মোট ২৩৪৯ টি পরিযায়ী দেখতে পাওয়া গেছে । স্থানীয়দের দাবি এরই মাঝে চোরাগোপ্তা বেশ কিছু পাখি শিকার হয়েছে । এদিন গ্রামবাসীদের নজরে পড়ে যাওয়ায় দু’জন ধরা পরে ।।

Previous Post

৩ বছর সাজার ভয়ে ১৬ বছর আত্মগোপন, শেষে ‘দয়াল বাবা’ নিজাম উদ্দিনের ঠাঁই হল সেই জেল

Next Post

কবিস্মরণ ও গুণীজন সংবর্ধনার মধ্যে অনুষ্ঠিত হলো কুমুদ সাহিত্য মেলা

Next Post
কবিস্মরণ ও গুণীজন সংবর্ধনার মধ্যে অনুষ্ঠিত হলো কুমুদ সাহিত্য মেলা

কবিস্মরণ ও গুণীজন সংবর্ধনার মধ্যে অনুষ্ঠিত হলো কুমুদ সাহিত্য মেলা

No Result
View All Result

Recent Posts

  • গণনা কেন্দ্রে রাজ্য সরকারের কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তৃণমূল 
  • পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ে আতঙ্কিত বাংলাদেশের এনসিপি সাংসদ আখতার হোসেন 
  • ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন
  • উলট পুরাণ ! এবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের 
  • চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফেলতির অভিযোগ তুলে ক্ষিপ্ত জনতার  ভাঙচুর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.