• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন উৎপাদন করেও লাভের মুখ দেখেন না তামলি সম্প্রদায়ের মানুষরা

Eidin by Eidin
February 26, 2022
in রকমারি খবর
সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন উৎপাদন করেও লাভের মুখ দেখেন না তামলি সম্প্রদায়ের মানুষরা
উনানে পোড়ানো হচ্ছে ঝিনুকের খোসা । গঙ্গারামপুর । শনিবার ।
8
SHARES
116
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,২৬ ফেব্রুয়ারী :দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক উপায়ে ঝিনুক থেকে চুন উৎপাদন করে আসছেন তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা । মূলত চুন তৈরি করেই তাঁদের রুজিরোজগার হয় । কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন উৎপাদন করেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না উৎপাদকরা । বছরভর চুন উৎপাদন করতে গিয়ে একদিকে যেমন অকুত পরিশ্রম করতে হয় । তেমনি দিন দিন খরচের বহরও বেড়েই চলেছে । ফলে লাভ তো দূর অস্ত,সারা বছর পরিবারের খোরাক জোগাতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়ছেন ওই পরিবারগুলি । তাঁদের অভিযোগ,তাঁরা পান না কোনও সরকারি সহায়তা । তাঁদের দিকে ফিরেও তাঁকান না নেতা বা মন্ত্রীরা । দিনের পর দিন ধরে তাঁরা শুধু বঞ্চনার শিকার হয়েই আসছেন ।
ঝিনুকের খোলা পুড়িয়ে চুন উৎপাদন করা অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ কাজ ৷ পুরো পরিবারের সদস্যরা দিন রাত নাগাড়ে খেটে তবেই উৎপন্ন হয় খাওয়ার উপযোগী এই চুন । চুন প্রস্তুতকারী বিজয় তামলি, বিমল তামলিরা জানিয়েছেন,সারা বছর ধরে তাঁরা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ঝিনুক কিনে এনে সংগ্রহ করে রাখেন । ফলে ঝিনুক কেনা ও পরিবহনের জন্য মোটা অঙ্কের টাকা খরচা হয় । চুন তৈরির জন্য ২৪ ঘন্টা ধরে বড় বড় উনুনে পোড়ানো হয় ঝিনুকের খোল । ঝিনুকের খোল পুড়ে চুন তৈরি হলে ছাঁকনি দিয়ে ছেঁকে তাকে জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয় । ওই চুন ঘোলা জল ছাঁকনি দিয়ে ছাঁকা হয় । তাকে ফের জল দিয়ে রেখে তিন ঘন্টা ঘোলাতে হয় । শেষে কাপড়ে ছেঁকে রাখার পর চুন সংগ্রহ করা হয় । তারপর সেটিকে তাঁরা প্যাকেট বন্দি করে গ্রামেগঞ্জে হাটেবাজারে বিক্রি করেন ।

মজুত করে রাখা হয়েছে ঝিনুকের খোসা । গঙ্গারামপুর । শনিবার ।


সঞ্জয় তামলি নামে এক চুন প্রস্তুতকারী জানান,চুন বিক্রি করে সর্বসাকুল্যে মাসিক ১৫-২০ হাজার টাকা আয় হয় । কিন্তু ঝিনুক সংগ্রহ করতেই সেই টাকা চলে যায় । ফলে পরিবারের অভাব আর যায় না । সারা বছর ধরে টেনেটুনে সংসার চালাতে হয় ।
প্রাকৃতিকভাবে তৈরি এই চুন শুধুমাত্র পানে খাওয়ার জন্য বিক্রি হয় । কিন্তু বর্তমানে পাথরের চুন বাজারে চলে আসায় তামলি পরিবারগুলির ব্যবসা মার খেয়েছে । সরকারি সহযোগিতা না থাকার ফলে তাদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছে । তাই সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে চুন উৎপাদনের এই ব্যবসাকে টিকিয়ে রাখতে সরকারি সাহায্যের করুন আর্জি জানিয়েছেন কাদিঘাটের তামলি সম্প্রদায়ের ৫ পরিবারের সদস্যরা ।।

Previous Post

ড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার চাষিরা

Next Post

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে কম্পিউটার সায়েন্স পড়ুয়া বর্ধমানের রোহিত ভকত, উদ্বেগে পরিবার

Next Post
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে কম্পিউটার সায়েন্স পড়ুয়া বর্ধমানের রোহিত ভকত, উদ্বেগে পরিবার

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে কম্পিউটার সায়েন্স পড়ুয়া বর্ধমানের রোহিত ভকত, উদ্বেগে পরিবার

No Result
View All Result

Recent Posts

  • মাস্তুং এলাকায় ৫ ইসলামি স্টেট সন্ত্রাসীকে নিকেশ করল বেলুচ যোদ্ধারা 
  • সভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি 
  • “দিল্লিতে নাটক করতে গেছেন মমতা ব্যানার্জি, আসল উদ্দেশ্য এসআইআর ভন্ডুল করে ২০২৪ সালের ভোটার তালিকায় ভোট করা” : বললেন শুভেন্দু অধিকারী 
  • পরীক্ষায় বসাই হল না বিনা অ্যাডমিট কার্ডে আসা ছাত্রীর ; পরের বছরে পরীক্ষার প্রস্তুতির  দায়িত্ব নিজের কাঁধে ভাতার গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা 
  • লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আক্রমণ থেকে বেঁচে গেল পাকিস্তানি সন্ত্রাসী শাহজাদ ভাট্টি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.