• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাওনা টাকা চাইতে গিয়ে কৃষককে মারধর করে ৫৫ টাকা লুটপাটের অভিযোগ উঠল আড়তদারের বিরুদ্ধে

Eidin by Eidin
February 14, 2022
in রাজ্যের খবর
পাওনা টাকা চাইতে গিয়ে কৃষককে মারধর করে ৫৫ টাকা লুটপাটের অভিযোগ উঠল আড়তদারের বিরুদ্ধে
6
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১৪ ফেব্রুয়ারী : আড়তদারকে চাষের টম্যাটো বিক্রি করেছিলেন এক কৃষক । লাখ খানেক টাকা পাওনা ছিল । সেই টাকা দেওয়ার নাম করে ডেকে এক কৃষক ও তাঁর ছেলেকে বেদম মারধর করে ৫৫ হাজার টাকা লুটপাট চালানোর অভিযোগ উঠল এক আড়তদারের বিরুদ্ধে । সোমবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল কৃষিমান্ডিতে । এনিয়ে আড়তদার ঝান্ডি শেখ,তাঁর তিন ছেলে সাকিল,জলিল ও ভোম্বলসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন প্রহৃত কৃষক শেখ ইয়াসিন ( ৫৫) ও তাঁর ছেলে শেখ রশিদ (৩৩) । জানা গেছে,অভিযোগকারী কৃষকের বাড়ি রতুয়া থানার বাহারালের বৈকুণ্ঠপুর গ্রামে । মূলত শাকশব্জি চাষ করে সংসার চালান ওই কৃষক । অন্যদিকে চাঁচল থানার খেলেনপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত ঝান্ডি শেখ । চাঁচল কৃষিমান্ডিতে তাঁর শাকশব্জির আড়ত রয়েছে । এলাকার সিংহভাগ কৃষক তাঁর আড়তে এসে উৎপাদিত ফসল বিক্রি করেন বলে জানা গেছে ।
শেখ রশিদের বলেন,’এবারে আমরা টম্যাটো চাষ করেছিলাম । উৎপাদিত টম্যাটো মুর্শিদাবাদ জেলার এক আড়তদার ও ঝান্ডি শেখের কাছেই বিক্রি করা হচ্ছিল । কিন্তু ঝান্ডি শেষ বেশ কিছুদিন ধরে মাল নিয়ে টাকা দিচ্ছিল না । প্রায় এক লক্ষ টাকা পাওনা আছি তাঁর কাছ থেকে ।’ তাঁর কথায়, ‘এদিন টাকা দেবো বলে আমাদের ডেকেছিলেন ঝান্ডি শেখ । তখন আমি সবেমাত্র মুর্শিদাবাদ থেকে ফিরেছি । পকেটে টম্যাটো বিক্রি বাবদ পাওয়া ৫৫ হাজার টাকা ছিল । ওই টাকা নিয়েই আমি চাঁচল কৃষিমান্ডিতে ঝান্ডির আড়তে যাই । কিন্তু আমি যেতেই ওই আড়তদার আমাকে অকারণ ধাক্কাধাক্কি ও চড়থাপ্পড় মারতে শুরু করে । আমাকে বেঁধে রাখবে বলে শাসায় । তখন আমি আমার বাবাকে ফোন করি । ঝান্ডি আমার বাবাকে কৃষিবাজারে আসতে বলে । সে আমার বাবাকেও বেঁধে রাখবে বলে শাসায় ।’ তাঁর অভিযোগ, ‘তারপর কিছুক্ষণের মধ্যে বাবা চলে এলে ঝান্ডি,তাঁর ৩ ছেলে সাকিল,জলিল,ভোম্বলসহ ১০-১২ জনের একটি দল আমদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করতে শুরু করে । ওরা আমার কাছ থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয় । তারপর আমরা থানায় অভিযোগ জানাই ।’যদিও মারধর ও টাকা লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আড়তদার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

Previous Post

হরিশ্চন্দ্রপুরে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার ব্যাবসায়ী, উদ্ধার ১১৫ বোতল ফেনসিডিল ও কোরেক্স সিরাপ

Next Post

বনদপ্তরের লিফলেটের বয়ানে আদিবাসী ভাবাবেগে আঘাত করার অভিযোগ, বিষ্ণুপুরে দফতরের অফিস ঘিরে বিক্ষোভ

Next Post
বনদপ্তরের লিফলেটের বয়ানে আদিবাসী ভাবাবেগে আঘাত করার অভিযোগ, বিষ্ণুপুরে দফতরের অফিস ঘিরে বিক্ষোভ

বনদপ্তরের লিফলেটের বয়ানে আদিবাসী ভাবাবেগে আঘাত করার অভিযোগ, বিষ্ণুপুরে দফতরের অফিস ঘিরে বিক্ষোভ

No Result
View All Result

Recent Posts

  • কর্ণাটকে সংসার ফেঁদে বসা পাকিস্তানি মহিলা ফারহানাজ ও ছেলে মহম্মদ ফারদিন খান, বানিয়ে ফেলেছে আধার ও ভোটার আইডি 
  • ২০১৩ সালে পদ্মভূষণ প্রত্যাখ্যান করা গায়িকা এস জানকী প্রয়াত হয়েছেন, তিনি ১৭টি ভাষায় ৪৮,০০০ গান গেয়েছেন 
  • অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য সরকার 
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অশ্লীল ভাষায় আক্রমণ ও দেশ বিরোধী রিলস পোস্ট করে গ্রেপ্তার চাঁচলের কনটেন্ট ক্রিয়েটর যুবতি 
  • ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.