• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হরিশ্চন্দ্রপুরে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার ব্যাবসায়ী, উদ্ধার ১১৫ বোতল ফেনসিডিল ও কোরেক্স সিরাপ

Eidin by Eidin
February 14, 2022
in রাজ্যের খবর
হরিশ্চন্দ্রপুরে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার ব্যাবসায়ী, উদ্ধার ১১৫ বোতল ফেনসিডিল ও কোরেক্স সিরাপ
7
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১৪ ফেব্রুয়ারী : পুলিশের নজর এডিয়ে দীর্ঘদিন ধরে দোকানে বে আইনিভাবে ওষুধ বিক্রি করছিলেন এক ব্যাবসায়ী । শেষে গোপন সুত্র থেকে খবর পেয়ে বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ এক ব্যাবসায়ীকে গ্রেফতার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃত ব্যাবসায়ীর নাম তজিবুর রহমান (২৩) । রবিবার রাতে হরিশচন্দ্রপুর থানার বারদুয়ারী এলাকায় যুবকের দোকান থেকে তাঁকে ১১৫ বোতল ফেনসিডিল ও কোরেক্স সিরাপসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,তজিবুর রহমানের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর গ্রামে । বারদুয়ারী এলাকায় তিনি একটি ওষুধের দোকান চালাতেন । অভিযোগ,তাঁর দোকানের কোনও বৈধ লাইসেন্স নেই । আর ওষুধ বিক্রির নামে তিনি মূলত অ্যালকোহল বহুল নিষিদ্ধ সিরাপ বিক্রি করতেন । হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ওই যুবক বেআইনিভাবে ওষুধের দোকান চালাচ্ছিলেন । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিলে ১১৫ বোতল নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে । দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে । এদিন ধৃতকে আদালতে তোলা হয় । সেই সঙ্গে বিষয়টি মালদা ড্রাগ কন্ট্রোল অফিসে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,শুধু ওই একটি দোকানই নয়,গোটা এলাকায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অসংখ্য বেআইনি ওষুধের দোকান । আর তার আড়ালে রমরমা চলছে তরল মাদকের ব্যাবসা । ফলে নেশাগ্রস্থ হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম । দিনের পর দিন ধরে এই অবৈধ কারবার চললেও প্রশাসন কার্যত নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ । সেই প্রশ্ন তুলেছেন ড্রাগ কন্ট্রোল বিভাগের ভূমিকা নিয়েও ।।

Previous Post

গুসকরা পুরসভায় দলীয় ১৬ প্রার্থীর জয় নিশ্চিত করতে প্রচারের ময়দানে ঝাঁপালেন বিধায়ক

Next Post

পাওনা টাকা চাইতে গিয়ে কৃষককে মারধর করে ৫৫ টাকা লুটপাটের অভিযোগ উঠল আড়তদারের বিরুদ্ধে

Next Post
পাওনা টাকা চাইতে গিয়ে কৃষককে মারধর করে ৫৫ টাকা লুটপাটের অভিযোগ উঠল আড়তদারের বিরুদ্ধে

পাওনা টাকা চাইতে গিয়ে কৃষককে মারধর করে ৫৫ টাকা লুটপাটের অভিযোগ উঠল আড়তদারের বিরুদ্ধে

No Result
View All Result

Recent Posts

  • কাপড় ব্যবসায়ী মোনিস খান হিন্দু কিশোরীকে প্রেমের ফাঁধে ফেলে ধর্ষণ ও অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করছিল, মেয়েটি বাড়ির  মাটির ভাঁড় ভেঙে ৫০,০০০ টাকা  দিতে বাধ্য হয় 
  • “ধুরন্ধর” স্টাইলে খতম হল মাসুদ আজহারের একমাত্র জীবিত ভাই এবং জইশ-ই- মহম্মদের কুখ্যাত সন্ত্রাসবাদী তাহির আনোয়ার 
  • গাজিয়াবাদে মুসলিম শ্বশুরবাড়ির লোকজন হিন্দু জামাইকে পিটিয়ে হত্যা করেছে
  • আগামী কালকের মধ্যে ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করার কথা ঘোষণা করল ইসরায়েলি সামরিক বাহিনী 
  • আমেরিকার ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমায় ধ্বংস যজ্ঞ চালালো ইরানের ইস্পাহান শহরে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.