• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সদ্য স্নাতক হওয়া দক্ষিণ দিনাজপুরের তরুনী বিথীর জীবন সংগ্রাম দৃষ্টান্তের সৃষ্টি করেছে

Eidin by Eidin
February 12, 2022
in রকমারি খবর
সদ্য স্নাতক হওয়া দক্ষিণ দিনাজপুরের তরুনী বিথীর জীবন সংগ্রাম দৃষ্টান্তের সৃষ্টি করেছে
পিঠে তৈরি করছেন বিথী কর্মকার। দক্ষিণ দিনাজপুর ।
6
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,১২ ফেব্রুয়ারী : করগেট দিয়ে ঘেরা করগেটের ছাউনি দেওয়া দু’কামরার ঘুপচি ঘরে বসবাস । বাড়িতে অসুস্থ বাবা । তিনি আর কর্মক্ষম নেই। মা অসুস্থ। দুই বোন এক ভাই মিলে পাঁচজনের সংসার। অভাব নিত্যদিনের সঙ্গী। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এই পরিস্থিতিতে সংসারের হাল ধরেছেন বিথী কর্মকার । হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলেছেন পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। একটি বেসরকারি নার্সিং সেন্টারে কাজ করেন। ডিউটি শেষ করে বিকেল থেকে রাস্তার ধারে বসে যান পিঠে বিক্রি করতে । শীর্ণকায় ওই তরুনীর পিঠে বিক্রির ভিডিও ইতিমধ্যে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তা দেখে সকলেই কুর্নিশ জানাচ্ছেন জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া মেয়েটিকে ।
দক্ষিণ দিনাজপুর জেলার সরাইহাট এলাকায় বাড়ি বীথি কর্মকারের। সদ্য গ্রাজুয়েশন করেছেন। এরই মধ্যে মাথার ওপর চেপেছে সংসার চালানোর দায়। তাই বীথি একটি নার্সিং সেন্টারে কাজ নিয়েছেন। সেখানে ডিউটি শেষ করে বিকেল থেকে বুনিয়াদপুর পীরতলা মোড় এলাকায় ভাপা পিঠা বিক্রি করেন। কোনও দিন ৪০০ টাকা আবার কোনওদিন ৫০০ টাকার বিক্রি হয়। বীথি বলেন,’কি বা করা যাবে। আমি কিছু না করলে আমাদের পরিবারের সবাইকে তো না খেয়ে মরতে হবে। আমার ওপর পুরো পরিবারটা ভরসা করে।’ পিঠে তৈরি করে বিক্রি করার পাশাপাশি বাড়িতে বসে মাছ ধরার জাল বোনার কাজও চালিয়ে যান বীথি । জাল বোনা হলে তা নিজেই বাজারে গিয়ে বিক্রি করে আসেন ।

বাড়িতে জাল বুনছেন বিথী কর্মকার। দক্ষিণ দিনাজপুর । শনিবার ।


দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট সংগীতশিল্পী অরিন্দম সিংহ রানা একটি মেলা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিথী কর্মকারের ভাপা পিঠে বিক্রির দৃশ্য দেখতে পান। তিনি মোবাইল ক্যামেরায় বন্দি করে ওই ভিডিও সামাজিক মাধ্যমে পোষ্ট করেন।বীথির এই লড়াইকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন। তারপরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।নেটিজেনদের নজর কেড়েছে ওই ভিডিও ।।

Previous Post

বেহাল সড়কপথ সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ রতুয়াবাসীর

Next Post

দিঘিতে মাছ ধরার সময় জালে উঠল আস্ত একটি বাইক,চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে

Next Post
দিঘিতে মাছ ধরার সময় জালে উঠল আস্ত একটি বাইক,চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে

দিঘিতে মাছ ধরার সময় জালে উঠল আস্ত একটি বাইক,চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.