• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বয়স্ক মানুষদের একঘেয়েমি জীবন থেকে ক্ষণিকের আনন্দ দিতে ক্রীড়া প্রতিযোগিতা কাটোয়ায়

Eidin by Eidin
February 6, 2022
in খেলার খবর
বয়স্ক মানুষদের একঘেয়েমি জীবন থেকে ক্ষণিকের আনন্দ দিতে ক্রীড়া প্রতিযোগিতা কাটোয়ায়
বাস্কেটবল প্রতিযোগিতায় জনৈক বৃদ্ধ । কাটোয়া । রবিবার ।
18
SHARES
263
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ ফেব্রুয়ারী : দীর্ঘ প্রায় দু’বছরের অধিক সময় ধরে করোনার বিধিনিষেধের কারনে কার্যত গৃহবন্দি থাকতে হয়েছে । শিশুদের পার্কে গিয়ে খেলাধুলা করা আর বয়স্কদের বৈকালিক আড্ডা বন্ধ হয়ে গিয়েছিল । একঘেয়েমি জীবনের ফলে মনের উপর পড়ছিল নেতিবাচক প্রভাব । তাই বয়স্ক মানুষদের একঘেয়েমি জীবন থেকে ক্ষণিকের আনন্দ দিতে রবিবার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । আয়োজন করল কাটোয়ার ‘ডিভিনিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । কাটোয়া শহরের নজরুল মঞ্চের প্রাঙ্গণে বাস্কেটবল ও ফুটবল প্রতিযোগিতায় মেতে উঠলেন এলাকার প্রবীন ও প্রবীনারা ।
তবে প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জন্য বয়সের বিধিনিষেধ ছিল । পুরুষদের ক্ষেত্রে নুন্যতম বয়স ৬০ ও মহিলাদের ক্ষেত্রে চল্লিশোর্ধ ধার্য করা হয়েছিল । বয়সের কারনে খেলার নিয়মেও শিথিলতা করা হয়েছিল । ছোটাছুটি ছাড়াই গোল করার প্রতিযোগিতা হয় এদিন । এভাবে ফুটবল প্রতিযোগিতায় প্রথম হন ৭১ বছর বয়সী স্বপন কুমার নাগ । বাস্কেটবলে প্রথম ৮১ বছরের অলকানন্দা ভট্টাচার্য। অন্যদিকে মহিলাদের মধ্যে ফুটবলে প্রথম হন হরপ্রিয়া চৌধুরী। রাত্রি রায় বাস্কেটবলে সেরার পুরস্কার পান । উদ্যোক্তাদের তরফ থেকে বিজয়ীদের পুরষ্কৃত করা হয় । এদিন পুরুষ ও মহিলা মিলে ১৬০ জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন । তার মধ্যে মহিলা ছিলেন ৪৫ জন । সরস্বতী পুজোর পরের দিন তাঁরা কার্যত উৎসবের মেজাজে কাটালেন ।।

Previous Post

বিজেপি নেতা দিলীপ ঘোষকে বাড়িতে মধ্যাহ্ন ভোজন করিয়ে দলীয় কর্মীদের রোষের মুখে তৃণমূল নেতা,প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে উত্তাল বিষ্ণুপুর

Next Post

বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে

Next Post
বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে

বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.