• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টাকা ফেরত না পেয়ে চিটফান্ডের এজেন্টকে আটকে রাখল বিনিয়োগকারীরা, উদ্ধার করল পুলিশ

Eidin by Eidin
December 9, 2021
in রাজ্যের খবর
টাকা ফেরত না পেয়ে চিটফান্ডের এজেন্টকে আটকে রাখল বিনিয়োগকারীরা, উদ্ধার করল পুলিশ
17
SHARES
238
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান)০৯ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে জমা রাখা টাকা ফেরত না পেয়ে এক চিটফান্ড কোম্পানীর এজেন্টকে আটকে রাখল বেশ কিছু বিনিয়োগকারী । বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মইদান গ্রামের আদিবাসীপাড়ায় । খবর পেয়ে পুলিশ গিয়ে বাচ্চু মান্না নামে ওই এজেন্টকে উদ্ধার করে । বৃহস্পতিবার উভয়পক্ষকে থানায় ডেকে মধ্যস্থতা করে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,মইদান গ্রামের বাসিন্দা বাচ্চু মান্না চাষবাসের পাশাপাশি একটি চিটফান্ড কোম্পানীর এজেন্টের কাজ করতেন । গ্রামের অনেক মানুষ তাঁর মাধ্যমে ওই চিটফান্ড কোম্পানীতে বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করেছিলেন । মইদান আদিবাসীপাড়ার বাসিন্দা গুঁধি কিস্কু,কালীচরণ মাড্ডিরা বলেন, ‘আমরা সবাই জনমজুরির কাজ করে অতি কষ্টে সংসার চালাই । তারই মধ্যে কেউ মাসে তিনশো টাকা, কেউ চারশো টাকা করে বাচ্চুর হাতে জমা করেছিলাম । বাচ্চু নিজের দায়িত্বে আমাদের কাছ থেকে ওই টাকা নিয়েছিল । কিন্তু নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও আমাদের জমা টাকা ফেরত পাচ্ছি না । বাচ্চুকে বলেও কোনও কাজ হচ্ছে না । বলছে কোম্পানী বন্ধ আছে । যেহেতু বাচ্চু নিজের দায়িত্বে আমাদের কাছে টাকা নিয়ছিল তাই সবার টাকা ওকেই ফেরত দিতে হবে।’
জানা গেছে, নিজের জমির ধান তোলার কাজের জন্য জনমজুরের খোঁজ করতে বুধবার সন্ধ্যার দিকে মইদান আদিবাসীপাড়ায় গিয়েছিলেন বাচ্চু মান্না । সেই সময় আদিবাসীপাড়ার বেশ কিছু লোকজন টাকা ফেরতের বিষয়ে বাচুকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তাঁর কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে আদিবাসীপাড়ার লোকজন বাচ্চু মান্নাকে আটক করে রাখে । খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে আনে ।
এদিকে ওই চিটফান্ড সংস্থা থেকে দেওয়া বিনিয়োগের যাবতীয় নথিপত্র সঙ্গে করে এনে এদিন সকালে ভাতার থানায় হাজির হন মইদান আদিবাসীপাড়ার লোকজন ৷ তাঁরা ওই সমস্ত কাগজপত্র পুলিশকে দেখান । পুলিশ উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতা করে উত্তেজনা প্রশমন করে । যেহেতু চিটফান্ড মামলা বর্তমানে আদালতে বিচারাধীন, তাই এনিয়ে এজেন্টের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।।

Previous Post

দিল্লির রোহিণী আদালতের ১০২ নম্বর ঘরে বিস্ফোরণ, আতঙ্ক

Next Post

বীরভূম থেকে মঙ্গলকোটে এসে অজয় নদে ইজারাপ্রাপ্ত ঘাট থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা, ভূমি দপ্তরের দ্বারস্থ বালি ঘাটের ইজারাদার

Next Post
বীরভূম থেকে মঙ্গলকোটে এসে অজয় নদে ইজারাপ্রাপ্ত ঘাট থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা, ভূমি দপ্তরের দ্বারস্থ বালি ঘাটের ইজারাদার

বীরভূম থেকে মঙ্গলকোটে এসে অজয় নদে ইজারাপ্রাপ্ত ঘাট থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা, ভূমি দপ্তরের দ্বারস্থ বালি ঘাটের ইজারাদার

No Result
View All Result

Recent Posts

  • মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইসরায়েলের মাধ্যমে রপ্তানি করার প্রস্তাব দিলেন নেতানিয়াহু ; বললেন : “ইরানি শাসনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং খোমিনি বাহিনীর মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে” 
  • প্রতিবাদী চ্যাম্পিয়ন কুস্তিগীর ১৯ বছরের সালেহ মহম্মাদিকে ফাঁসিতে ঝোলালো মোজতবা খামেনির সরকার ; যুদ্ধের মাঝেও ইরানে নৃশংস দমন-পীড়ন অব্যাহত
  • চলতি যুদ্ধ ইরানে আরও উগ্রপন্থী ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষী একটি শাসনব্যবস্থা তৈরি করতে পারে : আইডিএফ 
  • প্রাণ বাঁচাতে দুবাই থেকে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে এসেছেন সানিয়া মির্জা 
  • “আইপ্যাক-কে ২০ লক্ষ টাকা না দেওয়ায় এবারে টিকিট দেয়নি” : বিস্ফোরক দাবি করলেন পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.