• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দেওয়ানদিঘির জিয়াড়া গ্রামে বালাপোশ কারখানায় অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Eidin by Eidin
December 8, 2021
in রাজ্যের খবর
দেওয়ানদিঘির জিয়াড়া গ্রামে বালাপোশ কারখানায় অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
8
SHARES
118
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দেওয়ানদিঘি(বর্ধমান),০৮ ডিসেম্বর : বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার জিয়াড়া গ্রামের একটি বালাপোশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে । আগুনে বালাপোশ তৈরির উপকরণ,মেশিন ও আসাববাপত্র মিলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা মালিক ।
জানা গেছে,২০১৩ সাল থেকে দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রামে বালাপোশ তৈরির কারখানা চালাচ্ছেন ভিন রাজ্যের বাসিন্দা রাম বালক নামে এক ব্যক্তি । প্রথমে এক আত্নীয়ের সঙ্গে যৌথভাবে কারখানা খুলেছিলেন । পরে তাঁরা পাশাপাশি পৃথক ব্যাবসা শুরু করেন ।
স্থানীয় বাসিন্দা অরুন চক্রবর্তী বলেন, ‘এদিন বিকেলে প্রায় সাড়ে ৫ টা নাগাদ বালাপোশ কারখানার মেশিনে কাজ করছিলেন জনৈক এক কারিগর । সেই সময় মেশিনে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় । নিমেষের মধ্যে কারখানায় মজুত নতুন কাপড়ে আগুন ছড়িয়ে পড়ে । দমকল বিভাগকে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে ।’
জানা গেছে,কারখানায় প্রচুর পরিমানে বালাপোশ তৈরির কাপড় ও সদ্য তৈরি হওয়া বালাপোশে আগুন ধরে গেলে ভয়াবহ আকার নেয় । আগুন এতটাই বিকট আকার ধারন করে যে কারখার একটি ইঁটের দেওয়াল ভেঙে পড়ে । কারখানার মালিক রাম বালক বলেন, ‘শীতের মরশুম চলছে । তাই কলকাতা থেকে প্রচুর পরিমান বালাপোশ তৈরির কাপড় আনিয়ে রেখেছিলাম । সব বান্ডিল করে কারখানায় রাখা হয়েছিল । সদ্য তৈরি করা অনেক বালাপোশও ছিল । সব আগুনে পুড়ে গেছে । এছাড়া মেশিন,আসবাবপত্র কিছুই আস্ত নেই । সব ভস্মীভূত হয়ে গেছে । সব মিলিয়ে ১৩-১৪ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল ।’এত বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন কারখানার মালিক রাম বালক ও তার পরিবারের লোকজন ।।

Previous Post

ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কোপানোর অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল স্ত্রী ও তাঁর প্রেমিকের

Next Post

জামালপুরে বিপিন রাওয়াতকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন জনপ্রতিনিধিদের

Next Post
জামালপুরে বিপিন রাওয়াতকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন জনপ্রতিনিধিদের

জামালপুরে বিপিন রাওয়াতকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন জনপ্রতিনিধিদের

No Result
View All Result

Recent Posts

  • শ্রীবিষ্ণুর ৫ অস্ত্রের উদ্দেশ্যে নিবেদিত এই অত্যন্ত শক্তিশালী স্তোত্রটি ভয়, পাপ ও শত্রুর হাত থেকে রক্ষা করে
  • মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইসরায়েলের মাধ্যমে রপ্তানি করার প্রস্তাব দিলেন নেতানিয়াহু ; বললেন : “ইরানি শাসনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং খোমিনি বাহিনীর মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে” 
  • প্রতিবাদী চ্যাম্পিয়ন কুস্তিগীর ১৯ বছরের সালেহ মহম্মাদিকে ফাঁসিতে ঝোলালো মোজতবা খামেনির সরকার ; যুদ্ধের মাঝেও ইরানে নৃশংস দমন-পীড়ন অব্যাহত
  • চলতি যুদ্ধ ইরানে আরও উগ্রপন্থী ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষী একটি শাসনব্যবস্থা তৈরি করতে পারে : আইডিএফ 
  • প্রাণ বাঁচাতে দুবাই থেকে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে এসেছেন সানিয়া মির্জা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.