• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিধায়কের ‘প্রশ্রয়ে’ নির্যাতন করছে দুই নাতি ! আত্মহত্যার অনুমতি চেয়ে বৃদ্ধার নামে মুখ্যমন্ত্রীর কাছে উড়ো চিঠির তদন্তে পুলিশ

Eidin by Eidin
December 8, 2021
in রাজ্যের খবর
বিধায়কের ‘প্রশ্রয়ে’ নির্যাতন করছে দুই নাতি ! আত্মহত্যার অনুমতি চেয়ে বৃদ্ধার নামে মুখ্যমন্ত্রীর কাছে উড়ো চিঠির তদন্তে পুলিশ
11
SHARES
153
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : বড় বউমা ও দুই নাতি মিলে রীতিমতো নির্যাতন শুরু করে দিয়েছে । কেড়ে নিচ্ছে বিধবা ভাতার টাকা । আর ‘নেপথ্যে প্রশ্রয়’ দিচ্ছেন বিধায়ক । এই অভিযোগ তুলে অশীতিপর এক বিধবা বৃদ্ধার নামে চিঠি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে । চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাওয়া হয়েছে
। এরপর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে চিঠিটি আদপে ভুয়ো । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খেড়ুর গ্রামের বাসিন্দা অলকা সামন্ত (৮৮) নামে ওই বৃদ্ধা সাফ জানিয়ে দেন তিনি ওই ধরনের কোনও চিঠিই পাঠাননি । তাহলে কে পাঠালো ওই চিঠি ? তার উদ্দেশ্যই বা কি ? এই প্রশ্ন তুলে পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । চিঠির উৎসের সন্ধান চালাতে শুরু করে দিয়েছে পুলিশ । এদিকে এই ভুয়ো চিঠির জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গেছে,সম্প্রতি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ভাতার থানার পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয় । ওই চিঠিটি আদপে বৃদ্ধা অলকা সামন্তর নাম করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল । তাতে লেখা আছে, ‘আমার বড় পুত্রবধূ দুই নাতি আমার ওপর নির্যাতন চালাচ্ছে ৷ ওরা আমার বিধবাভাতার টাকা কেড়ে নেয় । দলিল হাতিয়ে নিয়েছে । আর এর পিছনে প্রশ্রয় রয়েছে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর । তাই আমাকে আত্মহত্যার অনুমতি দেওয়া হোক ।’ এদিকে উপর মহল থেকে নির্দেশ পেতেই এদিন বুধবার ওই বৃদ্ধার বাড়িতে যায় ভাতার থানার পুলিশ । কিন্তু বৃদ্ধা পুলিশকে জানিয়ে দেন তিনি আদপেই ওই ধরনের কোনও চিঠি পাঠাননি ।
জানা গেছে,খেড়ুর গ্রামের বাসিন্দা অলকা সামন্তর স্বামী বহু দিন আগে মারা গেছেন । তাঁদের তিন মেয়ে ও দুই ছেলে । সকলের বিয়ে হয়ে গেছে । বড় ছেলের কাছে থাকেন অলকাদেবী । তাঁর আদর যত্নের কোনও খামতি নেই । ছেলে,বউমা বা নাতিদের বিরুদ্ধে কোনও অভিযোগই নেই বলে জানিয়েছেন ওই বৃদ্ধা । বরঞ্চ সকলের প্রশংসায় পঞ্চমুখ তিনি । তাহলে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালো কে ? ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ‘আমার নামে অপপ্রচার করার উদ্দেশ্যেই কেউ বা কারা ওই চিঠি পাঠিয়েছে । চিঠির উৎস খুঁজে বের করার জন্য আমি পুলিশের কাছে আবেদন জানিয়েছি ।’।

Previous Post

“ভারত একটি দরিদ্র এবং উচ্চবিত্তে ভরা অসম দেশ” : বিশ্ব অসমতা রিপোর্ট ২০২২

Next Post

ফসল বাঁচাতে জলে ডুবে থাকা জমি থেকে সুগন্ধী ধান গাছ উদ্ধার করলেন বিধায়ক

Next Post
ফসল বাঁচাতে জলে ডুবে থাকা জমি থেকে সুগন্ধী ধান গাছ উদ্ধার করলেন বিধায়ক

ফসল বাঁচাতে জলে ডুবে থাকা জমি থেকে সুগন্ধী ধান গাছ উদ্ধার করলেন বিধায়ক

No Result
View All Result

Recent Posts

  • পুনর্গণনায় আরও একটা আসন বাড়ল বিজেপির, বিজেপির মোট আসন দাঁড়াল ২০৭
  • “আমি হারিনি, আমি পদত্যাগ করব না” : মমতা ব্যানার্জি 
  • ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার নওদা তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ ; গ্রেপ্তারির ভয়ে পাশে নেই দলীয় নেতাকর্মীরা ; হুমায়ুনের দল বলছে : “পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে” 
  • ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 
  • এই মার্কিন তরুনী নিজেকে “কুকুর” বলে মনে করে,কুকুরের মতই খাঁচায় ঘুমায়-মলমূত্র ত্যাগ করে-মালিকের সাথে চেনে বাঁধা অবস্থায় ঘুরতে যায় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.