• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮

Eidin by Eidin
January 28, 2021
in রাজ্যের খবর
মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮
আদালতের পথে ধৃতরা । কাটোয়া। বৃহস্পতিবার ।
9
SHARES
125
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,২৯ জানুয়ারী : মঙ্গলকোট থানার নিগন গ্রামের তৃণমূল নেতা সঞ্জিত ঘোষ খুনের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম স্বপন দাস,আশীষ ঘোষ, দোয়েব মাঝি,লবান মাঝি,রাজা মাঝি,নিখিল ঘোষ,বাপি দাস ও জগন্নাথ ঘোষ । ধৃতদের প্রত্যেকেই নিগন গ্রামের বাসিন্দা । ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গেছে । বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে আশীষ,স্বপন দাস, রাজা মাঝি ও লবান মাঝিকে ৫ দিনের জন্য পুলিশ হেপাজতে পাঠানো হয় । রবাকিদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন নিগন গ্রামের বাসিন্দা তৃণমূলের নিগন অঞ্চলের ১৯৮ নম্বর বুথের সভাপতি সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ । তৃণমূলের অভিযোগ বিজেপি পরিকল্পিতভাবে এই খুন করেছে । ঘটনার পর মৃতের বাবা সাগর ঘোষ এনিয়ে ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপি কর্মী ও সমর্থক । এমনকি অভিযুক্তদের তালিকায় বিজেপির বর্ধমান পূর্ব জেলা সাধারণ সম্পাদক শিশির ঘোষেরও নাম রয়েছে বলে জানা গেছে । অভিযোগের ভিত্তিতে পুলিশ আট জনকে গ্রেফতার করে । তার মধ্যে রয়েছেন বিজেপির কৃষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য আশীষ ঘোষ ।
পূর্ব বর্ধমানের সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের দাবি,’তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলের জন্যই এই ঘটনা ঘটেছে । অথচ বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে ।’
অন্যদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরি ও মৃতের পরিবারের লোকজন ।।

Previous Post

কালনায় বেসুরো তৃণমূলের উপপ্রধানের পদত্যাগ

Next Post

ভাতাড়ে দোকান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

Next Post
ভাতাড়ে দোকান থেকে ব্যাবসায়ীর  ঝুলন্ত দেহ উদ্ধার

ভাতাড়ে দোকান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

No Result
View All Result

Recent Posts

  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সেমি ফাইনালে ভারতের দুর্দান্ত জয়, ৬ ফেব্রুয়ারী ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে স্কুল পরিদর্শকে পিটিয়ে সাসপেন্ড প্রধান শিক্ষক সহ ৮ 
  • তেলেগু সুপারস্টার মোহন বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের ! বাউন্সারদের দিয়ে এসএফআই নেতাদের অপহরণের অভিযোগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ঈশান কিষাণের বড় লাফ, শীর্ষে অভিষেক শর্মা
  • মন্ত্রীর জনসভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরুরি তলবে বিডিও অফিসে এসে দুঃখ প্রকাশ করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.