• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

২২ বছরের তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বাবর বললেন : ‘আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাত পূরণ করেছি’ 

Eidin by Eidin
February 25, 2026
in আন্তর্জাতিক
২২ বছরের তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বাবর বললেন : ‘আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাত পূরণ করেছি’ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রাওয়ালপিন্ডি,২৫ ফেব্রুয়ারী : পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম-৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর বিয়ে করেছেন ২২ বছরের এক তরুণীকে । ৪৮ বছরের বিশাল ব্যবধানের এই বিয়েকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে । বিষয়টি নিয়ে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটররা ওই দম্পতির বাড়িতে ভিড় জমালে তাদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে উঠে আসে। 

বৃদ্ধ হাকিম বাবর এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের এই বিয়েটি একইসঙ্গে পারিবারিকভাবে এবং প্রেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা একে অপরকে পছন্দ করতাম, বিশেষ করে আমার স্ত্রীই প্রথমে প্রেমে পড়েছিলেন। এরপর আমরা নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করেছি।’ পাশে দাঁড়িয়ে তার তরুণী স্ত্রীও একই কথা সমর্থন করেন।সমালোচকদের উদ্দেশে হাকিম বাবর বলেন, ‘বয়স কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের মন তরুণ হওয়া উচিত। আমার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন। তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। আমি সেই পথ অনুসরণ করেছি, এতে ভুলের কিছু নেই।’

তিনি আরও অভিযোগ করেন, যারা সমালোচনা করছেন তাদের অনেকেরই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। বাবর বলেন, ‘আমি ব্যভিচার করিনি, তাহলে কেন নেতিবাচক মন্তব্য করা হচ্ছে? যারা আমাদের নিয়ে কথা বলছেন, তারা নিজেরা বিয়ে না করে নারীদের সঙ্গে প্রতারণা ও প্রেমে মজে থাকেন। আমি অনৈতিক কিছু করিনি।’

তার স্ত্রীও একই সুরে বলেন, যখন কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা তৈরি হয়, তখন বয়স কোনো বাধা হতে পারে না। প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা ঠিক নয় বলেও মনে করেন তিনি। এই দম্পতি জানান, আগামী ঈদুল ফিতরের পর তারা প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর নেদারল্যান্ডস ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।।

Allah’s wish and he married a girl half his age. pic.twitter.com/llnot4GNaD

— Trunicle (@trunicle) February 25, 2026

Previous Post

ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরি; পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়

Next Post

আজ ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী মোদী : ইসলামী চরমপন্থার বিরুদ্ধে ৬-পক্ষীয় শীর্ষ সম্মেলনের ঘোষণা নেতানিয়াহুর 

Next Post
আজ ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী মোদী : ইসলামী চরমপন্থার বিরুদ্ধে ৬-পক্ষীয় শীর্ষ সম্মেলনের ঘোষণা নেতানিয়াহুর 

আজ ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী মোদী : ইসলামী চরমপন্থার বিরুদ্ধে ৬-পক্ষীয় শীর্ষ সম্মেলনের ঘোষণা নেতানিয়াহুর 

No Result
View All Result

Recent Posts

  • বুধ কবচম্ : দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভের জন্য বুধবার সকাল ও সন্ধ্যায় পাঠ করুন
  • আজ ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী মোদী : ইসলামী চরমপন্থার বিরুদ্ধে ৬-পক্ষীয় শীর্ষ সম্মেলনের ঘোষণা নেতানিয়াহুর 
  • ২২ বছরের তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বাবর বললেন : ‘আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাত পূরণ করেছি’ 
  • ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরি; পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জয়
  • ডুরান্ড লাইনে পাকিস্তানি পোস্ট দখল করে সেনাদের হত্যা করল তালিবান বাহিনী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.