• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামে ভোটের দিন সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৭

Eidin by Eidin
April 23, 2021
in রাজ্যের খবর
কেতুগ্রামে ভোটের দিন সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৭
রাজুর গ্রামে অশান্তির পর পুলিশের তল্লাশি । কেতুগ্রাম ।
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৩ এপ্রিল : ভোট চলাকালীন বুথের অদুরেই সংঘর্ষ বেধে গিয়েছিল বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে । হয়েছিল বোমাবাজি । পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রাজুর গ্রামের এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আলি হোসেন, বাবর আলি শেখ, শুভঙ্কর মাজি, গৌতম মাজি, অভিজিৎ মাজি, সৌরভ মাজি এবং দেবাশীষ মাজি । ধৃতরা প্রত্যেকেই কেতুগ্রামের মাসুন্দি গ্রামের বাসিন্দা । বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ । গ্রেফতারির পাশাপাশি পুলিশ কিছু বোমার মশলা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকিদের সন্ধান চালানো হচ্ছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহন হয় পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামসহ ৮ টি আসনে । ভোট গ্রহন প্রক্রিয়া শুরুর কিছুক্ষণের মধ্যেই কেতুগ্ৰামের বিভিন্ন এলাকায় অশান্তির সৃষ্টি হয় । তার মধ্যে কেতুগ্ৰামের রাজুর গ্রামের ১০০, ১০০-এ, ১০১ এবং ১০১-এ এই চার বুথের কিছুটা পাশেই ভোটগ্রহণের সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায় । ব্যপক বোমাবাজিও হয় । পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
জানা গেছে, এই ঘটনার পর দু’দলের তরফ থেকে এনিয়ে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় । পাশাপাশি পুলিশ একটি স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করে । তার ভিত্তিতে ওই ৭ জনকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ । শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।।

Previous Post

‘জয় শ্রীরাম’ বলায় তৃণমূলের আপত্তিতে বুথ থেকে বিদায় নিতে হল থার্ড পোলিং অফিসারকে

Next Post

ভাতারে তাজা বোমা উদ্ধার,চাঞ্চল্য

Next Post
ভাতারে তাজা বোমা উদ্ধার,চাঞ্চল্য

ভাতারে তাজা বোমা উদ্ধার,চাঞ্চল্য

No Result
View All Result

Recent Posts

  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • ভেঙে দেওয়া হল বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.