• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের কালীমন্দিরে ৬ প্রতিমা ভাঙচুর, জিহাদি জাকির হোসেনকে অস্ত্রসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল হিন্দুরা

Eidin by Eidin
November 15, 2024
in আন্তর্জাতিক
বাংলাদেশের কালীমন্দিরে ৬ প্রতিমা ভাঙচুর, জিহাদি জাকির হোসেনকে অস্ত্রসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল হিন্দুরা
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ নভেম্বর : মন্দিরে হামলা চলিয়ে দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা লাগাতার ঘটে চলেছে বাংলাদেশে । এবারে বাংলাদেশের জামালপুরে একটি কালী মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে । কিন্তু এবারে স্থানীয় হিন্দুরা জাকির হোসেন বাবু নামে এক জিহাদী যুবককে হাতেনাতে ধরে ফেলে । পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃত জিহাদীর কাছ থেকে তিনটি দেশি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে । সে জামালপুর সদরের কাশারুপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার মহেশপুর কালীবাড়ির মন্দিরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ই নভেম্বর ২০২৪) সকাল ৯ টা নাগাদ জামালপুর সদর উপজেলার নান্দিনা পোস্ট অফিসের এলাকার মহেশপুর গ্রামের কালীবাড়ি বাজারের স্থানীয় কালী মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জাকির হোসেন বাবু । কিন্তু স্থানীয় কয়েকজন মিলে তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলে এবং তাকে বেঁধে রাখে । সেই  সময় ওই জিহাদী হিন্দুদের উদ্দেশ্য করে বলে “আমাকে ছেড়ে দে, আমার পিছনে অনেকেই আছে তারা আমাকে প্রতিমা ভাঙচুর  করতে বলেছে, আমাকে পুলিশে দিলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে।” পরবর্তীতে এলাকার সকলে মিলে প্রতিমা ভাঙচুরে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ  দুষ্কৃতীকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আজ শুক্রবার সকালে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে বলেন, জাকির মন্দিরে ঢুকে দেশি অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে প্রতিমাগুলো ভাঙচুর করে। এসময় বাজারের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ সুপার বলেন, যে কোনো ধর্মীয় অনুভূতিতে বিন্দুমাত্র আঘাত বা ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন চন্দ্র বর্মণসহ মন্দির ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Previous Post

আসাম : করিমগঞ্জে অনুপ্রবেশকারী মুসলিম দম্পতিকে ধরে বাংলাদেশে তাড়িয়ে দিল আসাম পুলিশ

Next Post

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি সফরে ক্ষুব্ধ জয় শাহ আইসিসিকে চিঠি লিখে আপত্তি জানিয়েছেন

Next Post
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি সফরে ক্ষুব্ধ জয় শাহ আইসিসিকে চিঠি লিখে আপত্তি জানিয়েছেন

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি সফরে ক্ষুব্ধ জয় শাহ আইসিসিকে চিঠি লিখে আপত্তি জানিয়েছেন

No Result
View All Result

Recent Posts

  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ানোয় বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে তৃণমূল বিধায়ক “খোকন দাসের চামচা” বললেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 
  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.