• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কুলগামে গ্রেপ্তার ৫ “হাইব্রিড” সন্ত্রাসী, পুঞ্চে গ্রেফতার মাদক পাচারকারী

Eidin by Eidin
September 25, 2023
in দেশ
কুলগামে গ্রেপ্তার ৫ “হাইব্রিড” সন্ত্রাসী, পুঞ্চে গ্রেফতার মাদক পাচারকারী
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৫ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় দুটি সন্ত্রাসী মডিউলের হদিস পেয়েছে নিরাপত্তা বাহিনী । রবিবার গ্রেপ্তার হয়েছে ৫ “হাইব্রিড” সন্ত্রাসী ৷ ধৃত সন্ত্রাসীরা হল আদিল হুসেন ওয়ানি, সুহেল আহমেদ দার, আইতমাদ আহমেদ লাওয়ে, মেহরাজ আহমেদ লোন এবং সবজার আহমেদ খার । ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি হাতবোমা, একটি ইউবিজিএল এবং কিছু গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে । কাইমোহ থানায় একটি এফআইআর নথিভুক্ত করে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অন্যদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী । ধৃতের নাম ইয়াসির নাজির । সে পুঞ্চ জেলার বাসিন্দা । তার কাছ থেকে হেরোইন ভর্তি একটি প্যাকেট উদ্ধার হয়েছে । জানা গেছে,২৩ সেপ্টেম্বর গভীর রাতে গুলপুর সেক্টরের কারমারায় নিয়ন্ত্রণ রেখায় নজরদারির সময় ইয়াসির নাজিরকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তা বাহিনী । নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সন্দেহ হওয়ায় তার কাছে যাবার চেষ্টা করে । কিন্তু নাজির এলওসি পেরিয়ে পালানোর চেষ্টা করে । এরপর সৈন্যরা গুলি চালালে জখম হয় ওই দুষ্কৃতী । পরে পুলিশ হেফাজতে গুলিবিদ্ধ নাজিরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ।
প্রাথমিকভাবে সেনাকর্মকর্তারা জানতে পেরেছে, স্থানীয় বাসিন্দা ইয়াসির নাজির একজন মাদক পাচারকারী । পাকিস্তান থেকে মাদক এনে জম্মু- কাশ্মীরে বিক্রি করত । সে একটি মাদকের চালান সংগ্রহ করে সীমান্ত পেরিয়ে জম্মু-কাশ্মীরে ফিরছিল । আর তখনই বমাল ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী । ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে ।।

তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে জম্মু লিঙ্কস নাউ ।

Previous Post

কবিতা : বন‍্য ফুলের গন্ধ

Next Post

কবিতা : ঢেউ

Next Post
কবিতা : ঢেউ

কবিতা : ঢেউ

No Result
View All Result

Recent Posts

  • লাভ জিহাদির খপ্পড়ে পড়ে সর্বস্ব হারালেন গুজরাটের সুরাটের অনাবাসী হিন্দু মহিলা  
  • ক্ষমতার অপব্যবহার করে ভারতসহ দেশগুলির উপর স্বেচ্ছাচারী শুল্ক আরোপ করেছে :  ট্রাম্পের আরোপিত বিশাল শুল্ক বাতিল করে বলেছে মার্কিন সুপ্রিম কোর্ট
  • ইউপির ৩৩ জন নাবালককে দিয়ে পর্নোগ্রাফি মামলায় দম্পতিকে মৃত্যুদণ্ডের সাজা দিল পকসো আদালত
  • প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে স্বামীকে খুন, মৃতের স্ত্রী,স্ত্রীর প্রেমিক ও সুপারি কিলারের যাবজ্জীবন কারাদণ্ড 
  • ফের প্রাচীন মূর্তি উদ্ধার পূর্ব বর্ধমানে, এবারে মেমারিতে পুকুর সংস্কারের সময় ১০০০ বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.