এইদিন ওয়েবডেস্ক,আগ্রা,০৫ ফেব্রুয়ারী : উত্তর প্রদেশের আগ্রার কমলা নগর এলাকার অন্তর্গত ভগবান নগর ব্লক এ-তে বসবাসকারী বেশ কয়েকটি হিন্দু পরিবার প্রতিবেশী মহম্মদ শাহবাজের কাছ থেকে ক্রমাগত সমস্যার সম্মুখীন হওয়ার পর তাদের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । প্রায় ৪০টি পরিবার তাদের বাড়ির বাইরে “মকান বিকাউ হ্যায়” পোস্টার লাগিয়েছে, যেখানে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
বাসিন্দারা বলছেন যে প্রতিদিনের মারামারি এবং উত্তেজনা স্বাভাবিক জীবনযাত্রাকে খুব কঠিন করে তুলেছে, বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য। স্থানীয় এক হিন্দু মহিলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে তিনি বলছেন যে তাদের কলোনিতে কেবল একটি মুসলিম পরিবার বাস করে। তিনি দাবি করেছেন যে শাহবাজ প্রায়শই পাথর এবং ইট ছুঁড়ে মারে, যার ফলে লোকজন আহত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে ।
স্থানীয় কিছু লোক জানিয়েছেন যে মহম্মদ শাহবাজ এবং তার ছেলে সানির প্রায়শই পরিবারের সাথে ঝগড়া হয়। গত ২রা ফেব্রুয়ারী, একটি হিন্দু পারিবারিক অনুষ্ঠান চলাকালীন, সানি একটি বাড়িতে প্রবেশ করে এবং একজন বাসিন্দাকে আক্রমণ করে, রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । এলাকার মহিলারাও দুর্ব্যবহারের অভিযোগ করেছেন।
বাসিন্দারা বলছেন যে তারা অনেকবার পুলিশের কাছে গিয়েছিলেন, কিন্তু সাহায্যের পরিবর্তে তাদের হুমকি দেওয়া হয়েছিল, যার ফলে তাদের বাড়ি বিক্রি করা ছাড়া আর কোনও উপায় ছিল না। স্থানীয় কাউন্সিলর হরিওম বাবা আগরওয়ালও বলেছেন যে অভিযোগের পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, এসিপি শেষমণি উপাধ্যায় বলেন, পুলিশ তদন্তে জানা গেছে যে শাহজাদ একজন বিধবা সিতারা বেগমের বাড়িতে থাকছিল,যে তাকে ছেড়ে চলে যেতে চায় । তিনি আরও বলেন যে শাহজাদ বাড়ি ছেড়ে যেতে রাজি হয়েছেন এবং বিষয়টি পারিবারিক বিষয় হিসেবে নিষ্পত্তি করা হয়েছে।
আগ্রা পুলিশ কমিশনারেটের এক্স হ্যান্ডেলে এসিপি একটি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে,২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে, কমলা নগর থানার আওতাধীন একটি এলাকায় হামলার ঘটনা ঘটে। থানায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, ২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখেই সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
একই ঘটনায়, আজ, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে, তথ্য পাওয়া যায় যে এলাকার কিছু বাসিন্দা তাদের বাড়ির বাইরে ‘বাড়ি বিক্রয় আছে’ লেখা পোস্টার লাগিয়েছিলেন। পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনা করে,উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি ব্যাখ্যা করেন এসিপি ছটা, এরপর সমস্ত বাসিন্দা তাদের বাড়ি থেকে পোস্টারগুলি সরিয়ে ফেলেন। বর্তমানে ঘটনাস্থলে শান্তি-শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক।।

