• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তেহরানের এভিন কারাগারে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু, আহত ৬১

Eidin by Eidin
October 16, 2022
in আন্তর্জাতিক
তেহরানের এভিন কারাগারে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু, আহত ৬১
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,তেহরান,১৬ অক্টোবর : ইরানের তেহরানের এভিন(Evin) কারাগারে শনিবার দাঙ্গার সময় আগুন লেগে চারজন বন্দী নিহত হয়েছে ।অগ্নিকাণ্ডে আরও ৬১ জন আহত হয়েছে। দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক । তবে কারাগারের অভ্যন্তরীণ সূত্রের খবর আগুনে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি । অগ্নিকাণ্ডে নিহত বন্দীদের আর্থিক অপরাধ ও চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ ।
ইরানের তেহেরানে অবস্থিত এভিন কারাগারের বিশ্বজুড়ে কুখ্যাতি আছে । এটি ইরানের বৃহত্তম কারাগারগুলির মধ্যে একটি । ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ীর পরামর্শ দ্বারা পরিচালিত সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলনকারীদের মূলত ওই জেলে বন্দি রাখা হয়েছে । বন্দীদের তালিকায় রয়েছে প্রাক্তন সরকারী কর্মী, রাজনীতিবিদসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা । ইভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী রয়েছে । কারাগারের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর । বাইরের কারো প্রবেশাধিকার নেই ৷
জানা যায়,মাহাসা আমিনির হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার ওই সমস্ত বন্দীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় । গভীর রাতের দিকে দীর্ঘ সময় ধরে কারাগার থেকে ব্যাপক গুলির আওয়াজ পাওয়া যায় । তারপর হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় । স্থানীয় বাসিন্দাদের কথায় শনিবার রাতে এভিন কারাগারের ভিতরে পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছিল ।
অন্যদিকে তেহরানের প্রসিকিউটর মাহাসা আমিনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের সাথে অগ্নিকাণ্ডের ঘটনাকে অস্বীকার করেছেন । তার কথায়,একটি ওয়ার্কশপে বন্দীদের মধ্যে সংঘর্ষের সময় আগুনের সূত্রপাত হয় । আগুনের সময় কিছু বন্দী কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু তা করতে বাধা দেওয়া হয়েছিল । হতাহতদের উদ্ধারের পাশাপাশি ৭০ জন বন্দিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে । তিনি জানান,ওই সমস্ত বন্দীদের আর্থিক অপরাধের জন্য কারাদণ্ড হয়েছে ।।

Previous Post

পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কেন্দ্রের কাছ থেকে পেল সেরার স্বীকৃতি

Next Post

‘ইরানে বিশৃঙ্খলাকে সমর্থন করে উসকানি দিচ্ছে আমেরিকা’- অভিযোগ ইরানি রাষ্ট্রপতির

Next Post
‘ইরানে বিশৃঙ্খলাকে সমর্থন করে উসকানি দিচ্ছে আমেরিকা’- অভিযোগ ইরানি রাষ্ট্রপতির

'ইরানে বিশৃঙ্খলাকে সমর্থন করে উসকানি দিচ্ছে আমেরিকা'- অভিযোগ ইরানি রাষ্ট্রপতির

No Result
View All Result

Recent Posts

  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • ফের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ 
  • রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 
  • হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 
  • মালদার রতুয়ায় প্রৌঢ়কে নৃশংস ভাবে খুন, নেপথ্যে পরকীয়া সম্পর্ক বলে সন্দেহ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.